চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাতকে স্ট্যান্ড রিলিজ করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেয়েছেন নাছরীন আক্তার।আজ মঙ্গলবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বারিউল করিম খান এবং চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুর উল্লাহ নূরীর স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এই তথ্য জানানো হয়।নাছরীন আক্তারকে কর্ণফুলী উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক আদেশে। তিনি প্রশাসনের ৩৬তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে সহকারী কমিশনার হিসেবে এবং পরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন। নিজ জেলা লক্ষ্মীপুর।২০২৪ সালের ১ ফেব্রুয়ারি মাসুমা জান্নাত কর্ণফুলীর ইউএনও হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন প্রকল্পে অনিয়ম, শহীদ ওয়াসিম আকরামের ছবি না টাঙানোসহ একাধিক বিষয়ে তাঁকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়।তাঁর বদলির খবরে কর্ণফুলীর বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন, “এমন কর্মকর্তার বিদায়ে আলহামদুলিল্লাহ।” কোথাও কোথাও মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে।নতুন ইউএনও নাছরীন আক্তার দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪ কোটি টাকা মূল্যের গুপ্তধন আবিষ্কার পর্বতারোহীদের
৪ কোটি টাকা মূল্যের গুপ্তধন আবিষ্কার পর্বতারোহীদের

উত্তর-পূর্ব চেক প্রজাতন্ত্রের ক্রকোনোসে পর্বতমালায় আরোহণের সময় দু’জন মাউন্টেন ক্লাইম্বার একটি রহস্যময় অ্যালুমিনিয়াম বাক্স খুঁজে পেয়েছেন। ওই বক্সটি খুলে তারা Read more

জুলাই-আগস্টের মামলা: ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসে তদন্ত শেষ করার নির্দেশ
জুলাই-আগস্টের মামলা: ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসে তদন্ত শেষ করার নির্দেশ

জুলাই-আগস্টে হত্যা-গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক ৭ মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক ও পলকসহ ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে Read more

রাজধানীর দুই সড়কে পাইপলাইনের কাজ করবে ওয়াসা, তীব্র যানজটের শঙ্কা
রাজধানীর দুই সড়কে পাইপলাইনের কাজ করবে ওয়াসা, তীব্র যানজটের শঙ্কা

রাজধানীতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে পাইপলাইন সম্প্রসারণের কাজ শুরু করবে ঢাকা ওয়াসা। ওয়াসার বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় প্যাকেজ-৩.১ এর (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট Read more

আমিরাতের প্রেসিডেন্টের কাছে লিখিত বার্তা প্রধানমন্ত্রীর
আমিরাতের প্রেসিডেন্টের কাছে লিখিত বার্তা প্রধানমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে লিখিত বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।বাংলাদেশ ও আমিরাতের Read more

ভৈরবে দেহব্যবসায় বাধা দেয়ায় ছাত্র হত্যা মামলায় তিন জনের ফাঁসি
ভৈরবে দেহব্যবসায় বাধা দেয়ায় ছাত্র হত্যা মামলায় তিন জনের ফাঁসি

কিশোরগঞ্জের ভৈরবে দেহব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে কলেজ ছাত্র মোহাম্মদ আলী হত্যা মামলায় দুই নারীসহ তিনজনকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে কিশোরগঞ্জের Read more

সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে তদন্ত আদালত গঠন
সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে তদন্ত আদালত গঠন

রাজধানীতে সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একটি গোপন বৈঠকে সেনাবাহিনীর এক মেজরের জড়িত থাকার অভিযোগ ওঠার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন