ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজ মাঠে গড়ে ওঠা অবৈধ গরুর বাজার মঙ্গলবার (৩ জুন) তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা হয়েছে। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরীর সরাসরি নির্দেশে এ অভিযান পরিচালনা করেন বীরগাঁও ও কৃষ্ণনগর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নায়েব মোঃ সালেহ আহমদ।স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি স্কুল ও কলেজ মাঠটি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে গরুর হাট বসিয়ে দেন, যা শিক্ষার পরিবেশে বিঘ্ন সৃষ্টি করে এবং সরকারি বিধিবিধান লঙ্ঘন করে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।ইউএনও’র নির্দেশনা অনুযায়ী আজ দুপুরে নায়েব মোঃ সালেহ আহমদ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অবৈধ বাজারটি উচ্ছেদ করেন। এ সময় হাটে উপস্থিত ব্যক্তিদের সরিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।অভিযান শেষে নায়েব মোঃ সালেহ আহমদ বলেন, ‘নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এই অবৈধ গরুর বাজার উচ্ছেদ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।’এ বিষয়ে ইউএনও রাজীব চৌধুরী জানান, ‘শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে অবৈধভাবে কোনো ধরনের বাজার গড়ে উঠতে দেওয়া হবে না। আমাদের অস্থায়ীভাবে ১৩টি কোরবানির পশুর বাজারের অনুমোদন আছে। এর বাইরে যদি অন্য কোনো জায়গায় কোরবানির পশুর বাজার আয়োজন করা হয়, আমরা সাথে সাথে আইনগত ব্যবস্থা নেব। জনস্বার্থে ও শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও চলবে।’প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশের ভয় দেখিয়ে গহনা নিলেন যুবদল নেতা!
পুলিশের ভয় দেখিয়ে গহনা নিলেন যুবদল নেতা!

পটুয়াখালীর মহিপুরে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলম সন্যমতের বিরুদ্ধে চুরিকৃত রূপার গহনা ও নগদ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।এর আগে গত Read more

৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ Read more

ডাকাত বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করলো কোস্টগার্ড
ডাকাত বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করলো কোস্টগার্ড

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বনের হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা Read more

কাপ্তাই হ্রদে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার
কাপ্তাই হ্রদে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে গিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযানে নিখোঁজের প্রায় আড়াই Read more

কালিয়াকৈরে পৌর বর্জ্যের দখলে আঞ্চলিক সড়ক ও শালবন, জনদুর্ভোগ চরমে
কালিয়াকৈরে পৌর বর্জ্যের দখলে আঞ্চলিক সড়ক ও শালবন, জনদুর্ভোগ চরমে

কাগাজীপুরের কালিয়াকৈর পৌরসভা দেশের উন্নত পৌরসভার তালিকায় থাকলেও বর্জ্য ব্যবস্থাপনায় রয়েছে চরম অব্যবস্থা।রবিবার (২০ এপ্রিল) সরেজমিনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে Read more

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুচাপের তারতম্যের ফলে ঝড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠতে পারে সাগর, উপকূলীয় এলাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন