সরকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিয়েছে। এই বাজেটের শেখ হাসিনার সঙ্গে পার্থক্য কী বলুন? শেখ হাসিনাও কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল, আপনারাও দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।মঙ্গলবার (০৩ জুন) দুপুরে পল্টনে দলীয় কার্যালয়ের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে দুস্থদের ঈদ সামগ্রী বিতরণকালে এ কথা বলেন তিনি।রুহুল কবির রিজভী বলেন, আমরা চাই বাংলাদেশ ভালো চলুক। দেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হোক। নির্বাচনটা কবে হবে আর কত দেরি হবে জিজ্ঞেস করলে উপদেষ্টা চুপ করে থাকেন। একটা সময় সংস্কারকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী করেছে। সংস্কারকে সামনে নিয়ে এসেছে। এখন তাও বলছে না।তিনি বলেন, ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার এই বাজেটের ২৩ শতাংশ ওপরে যাবে শুধু প্রশাসনের বেতনের জন্য। আর সুদের টাকা যাবে ১৪ শতাংশ। তাহলে গরিব মানুষের জন্য কি রেখেছেন? লাভের গুড় তো পিঁপড়ায় খেয়ে ফেলছে, তাহলে জনগণের জন্য কি করলেন?রুহুল কবির রিজভী বলেন, স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে বরাদ্দ কম। কিন্তু আমাদের তো বেশি দরকার স্বাস্থ্য খাত ও শিক্ষা খাতে। সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষা তো সরকারই দেখবে। বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন স্মৃতি তুলে ধরে তিনি বলেন, জিয়াউর রহমানকে শুধু নেতা বললে হবে না, তিনি একজন যুগ সৃষ্টিকারী নেতা। জনগণ তাকে নাম দিয়েছে ‘রাখাল রাজা’। তিনি মাইলের পর মাইল হেঁটে জনগণের দুর্দশা উপলব্ধি করেছেন। তিনি অনেক ভালো ভালো কর্মসূচি করেছেন। জিয়াউর রহমান জাতির ভাগ্য পরিবর্তন করেছেন।রিজভী আরও বলেন, জিয়াউর রহমান এমন সময় ক্ষমতায় এসেছেন একদিকে রাজনৈতিক সংকট এবং অন্যদিকে অর্থনৈতিক সংকট। ৭৪ এর দুর্ভিক্ষের সময় দরিদ্র মানুষ এক মুঠো ভাত পাচ্ছে না। এসব বিপর্যয়কর পরিস্থিতির পরে তিনি ক্ষমতায় এসেছেন। তিনি এগুলো রক্ষার মাধ্যমে কি করে খাদ্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে, মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে, একারণে তিনি সারাদেশে খাল খনন করেছেন। খাদ্য উৎপাদনের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছেন। অল্প সুদে তিনি ব্যাংক থেকে কৃষিঋণ দেওয়ার পদক্ষেপ নিয়েছেন। এভাবে বিভিন্ন উদ্যোগ নিয়ে গোটা জাতিকে তিনি একটা শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নার্সিং শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ
নার্সিং শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ

সহপাঠীদের ওপর হামলায় জড়িত তিন শিক্ষকের অনতিবিলম্বে বহিস্কার ও প্রহসনমূলক ক্লাস রুটিন প্রত্যাহার করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন রুটিন প্রকাশ Read more

শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি
শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি

বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করা ৯৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ছয় মাসের বাস্তব Read more

বিষধর সাপের কামড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু
বিষধর সাপের কামড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে বিষধর সাপের কামড়ে মুনতাহা বিনতে হাবিব (৩৩) নামে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে উপজেলার উপকূলীয় Read more

ইজারাবিহীন শান্তিপুরের বালু কর্তন ও পরিবহন, ৫ জনের কারাদণ্ড
ইজারাবিহীন শান্তিপুরের বালু কর্তন ও পরিবহন, ৫ জনের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইজারাবিহীন আলোচিত শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু কর্তন ও পরিবহনকালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জনকে আটক করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন