দিনাজপুরের হিলিতে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারে পুলিশের অভিযানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজিবির বিরুদ্ধে। এসময় আসামী ইমন হোসেন (২৭) পালিয়ে গেলেও তার বাড়ী থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মাদক মামলা করা হয়েছে।  গতকাল সোমবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার হিলি বিওপি ক্যাম্পের সামনে এঘটনা ঘটে।উপজেলার দক্ষিণ বাসুদেবপুরের চুড়িপট্টি গ্রামের স্থানীয়রা জানান, হাকিমপুর থানার কয়েকজন পুলিশ সদস্য বিজিবির হিলি বিওপি ক্যাম্পের গেটের সামনে ইমন হোসেনের বাড়ীতে যায়। তারা ইমনের খোঁজে অভিযান শুরু করলে ক্যাম্পের বিজিবি গোয়েন্দা সদস্য রুকু মিয়া থানার এস আই মোস্তাফিজুর রহমানকে উচ্চস্বরে বাড়ী থেকে বের হয়ে যেতে বলে। এস আই মোস্তাফিজুর সহ অন্যান্য ফোর্স বাড়ী থেকে বের হয়ে ওই বিজিবি গোয়েন্দা সদস্যের পরিচয় জানতে চায়। তখন সে আরও উত্তেজিত হয়ে পুলিশদের সামনে গিয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকে। এসময় বিজিবির গোয়েন্দা সদস্যের সাথে ৩/৪ জন বিজিবি সদস্য ছিল। একপর্যায়ে এস আই মোস্তাফিজুর ওসিকে ফোন দিলে কিছুক্ষণ পর ওসি আসে। কিন্তু তার আগেই ইমন বাড়ী থেকে পালিয়ে যায়।জানা গেছে, ইমন হোসেন হিলি বিওপি ক্যাম্পের গেটের ৩০-৩৫ গজ পশ্চিমে মৃত আব্দুস ছালামের ছেলে। সে এলাকায় মাদক স¤্রাট হিসেবে পরিচিত। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।থানার এস আই মোস্তাফিজুর রহমান জানান, ওয়ারেন্টভুক্ত আসামী ইমনের অবস্থান নিশ্চিত হয়ে নিয়ম মেনে তাকে গ্রেপ্তার করতে চুড়িপট্টিস্থ হিলি বিওপি ক্যাম্প এলাকায় অভিযানে যায়। এছাড়া খবর ছিল সে ভারত থেকে মাদক পাচার করে এনে নিজ বাড়ীতে কেনা-বেচা করছে। এসময় বাড়ীর লোকজনকে তার ব্যাপারে জানতে চাওয়া মাত্র সিভিলে একব্যক্তি এসে উত্তেজিত হয়ে আমাকে বলে এই বাড়ী থেকে বের হও। তোমরা কারা। তোমাদের পরিচয় কি এমন নানা আজে-বাজে কথা বলতে থাকে। আমি বলি আমরা থানার পুলিশ, আমি এস আই মোস্তাফিজুর। পাশের উনি থানার সেকেন্ড অফিসার। আমি বলি আপনার পরিচয় কি? সে তখন পরিচয় না দিয়ে রাগান্বিত হয়ে কথা বলতেই থাকে। আমি উপায়ন্তু না পেয়ে ওসি স্যারকে ফোন দিয়ে ঘটনাস্থলে আসতে বলি। এরপর জানতে পারি ওই ব্যক্তি বিজিবির গোয়েন্দা সদস্য। তার নাম রুকু মিয়া বলে জানতে পারি। কিছুক্ষণ পর ওসি স্যার আসলে সে ক্যাম্পের ভিতরে ঢুকে পড়ে। এস আই মোস্তাফিজ আরও জানান, সাংবাদিক ও স্থানীয়দের উপস্থিতিতে ইমনকে গ্রেপ্তারে তার বিজিবি ক্যাম্প সংলগ্ন বাড়ীতে তল্লাশী অভিযান চালানো হয়। এসময় তার বাড়ী থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৪৯০ পিস নেশাজাতীয় ইনজেকশন (এ্যাম্পল) ও ৭ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করা হয়েছে। পরে সেখানে স্বাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা ভারতীয় মাদকদ্রব্যের সিজারলিষ্ট তৈরী করে থানায় জমা রাখা হয়েছে।থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজমুল হক জানান, দুটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মাদক ব্যবসায়ী ইমনের বাড়ীতে মাদক কেনা-বেচার খবর পেয়ে এবং ইমনের অবস্থান নিশ্চিত হয়ে থানার দুইজন অফিসার সহ সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করতে যায়। এসময় ইমনের বাড়ীতে প্রবেশের পরপরই বিজিবির একজন গোয়েন্দা সদস্যের বাধা দেওয়ার কারণে ইমনকে গ্রেপ্তার করা যায়নি। বিজিবির গোয়েন্দা সদস্য রাষ্ট্রীয় কাজে পুলিশকে সহযোগিতা না করে সেখানে বাধা দেওয়া হয়েছে। তার বাধার মুখে পুলিশ আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। ইমনের নামে আরও ৪টি মাদক মামলা সহ তার মায়ের নামও ২টি মামলা রয়েছে।ওসি আরও জানান, এব্যাপারে আমি বিজিবির হিলি বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও ওই বিজিবি গোয়েন্দা সদস্যের সাথে কথা বলতে চেয়েছি। কিন্তু তারা কেউ কথা বলতে চাননি। পরে জয়পুরহাট- ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) মহোদয়ের সাথে ফোনে কথা বলেছি। কেন বাধা দেওয়া হলো বা মাদক ব্যবসায়ীর সাথে বিজিবির ওই গোয়েন্দা সদস্যের কি সম্পর্ক রয়েছে বিষয়টি তাকে জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকেও তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনা আমাদের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইমনের বাড়ী থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলি থানায় রাখা হয়েছে।এব্যাপারে জয়পুরহাট- ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্ণেল মো: আরিফুল দৌলা সাংবাদিকদের জানান, মাদক উদ্ধারে পুলিশকে বাধা দেওয়া হয়নি। বিজিবির সদস্যরা পুলিশকে সহযোগিতা কেেরছে। সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করতে হলে কিছু নিয়ম আছে, তা মেনে পুলিশ অভিযান করতে পারে। পরে থানার অফিসার ইনচার্জ আমাকে ফোন করলে আমি অভিযানের অনুমতি দিয়েছি। বাধা দেওয়ার কারণে পুলিশ আসামী গ্রেপ্তার করতে পারেনি এমন প্রশ্নের উত্তরে সিও বলেন, এমন কোন ঘটনা সেখানে ঘটেনি।এদিকে এঘটনায় থানার এস আই সুমন কুমার সরকার বাদী হয়ে ইমন ও তার মা লিলি বেগমকে আসামী করে গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। যার নং ০৩।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সহিংসতা বন্ধে দেবীগঞ্জে কর্মশালা, চালু হলো ৯৯৯ কর্নার ও অভিযোগ বক্স
সহিংসতা বন্ধে দেবীগঞ্জে কর্মশালা, চালু হলো ৯৯৯ কর্নার ও অভিযোগ বক্স

পঞ্চগড়ে কিশোর-কিশোরী ও নারীর প্রতি সহিংসতা রোধে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। বুধবার (৯ এপ্রিল) প্রথমবারের মতো জেলার দেবীগঞ্জ Read more

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাত ৩য় দিনে গড়ালো
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাত ৩য় দিনে গড়ালো

তৃতীয় দিনের মতো সংঘাতে জড়িয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া।শনিবার ভোরে, থাইল্যান্ডের ত্রাত প্রদেশে হামলা চালায় নমপেন, Read more

কিছু ফোনের ডায়াল প্যাড পরিবর্তন না হওয়ার কারণ
কিছু ফোনের ডায়াল প্যাড পরিবর্তন না হওয়ার কারণ

গুগল ফোন অ্যাপে এসেছে বড় রকমের পরিবর্তন। বিশ্বজুড়ে কোটি ব্যবহারকারীর পছন্দের এই অ্যাপে হঠাৎ বদলে গেছে পুরো ইন্টারফেস। ‘মেটেরিয়াল থ্রি Read more

উল্লাপাড়ায় রাশেদুল হত্যার রহস্য উন্মোচন, পরকীয়া সম্পর্ক দেখায় হত্যা
উল্লাপাড়ায় রাশেদুল হত্যার রহস্য উন্মোচন, পরকীয়া সম্পর্ক দেখায় হত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাশেদুল ইসলাম রাশু (৩৫) হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। রাশেদুল উপজেলার বাঙালা ইউনিয়নের ভয়নগর গ্রামের আবু সাঈদ এর Read more

মোংলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
মোংলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব সজীব মিয়া শান্তর ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীদের অতর্কিত Read more

কটিয়াদীতে অর্থের অভাবে চোখের চিকিৎসা বন্ধ শিক্ষার্থীর
কটিয়াদীতে অর্থের অভাবে চোখের চিকিৎসা বন্ধ শিক্ষার্থীর

দুনিয়ার আলো দেখা ও পড়াশোনা সবকিছুই ভালোভাবে চলছিল। হঠাৎ চোখে দেখা দেয় সমস্যা। এর পর থেকে দু'বছর ধরে চোখ দিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন