‘হজ ২০২৫’-এর জন্য ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে মক্কায় একটি বড় আকারের নিরাপত্তা বাহিনীর কুচকাওয়াজ ও সামরিক মহড়ার আয়োজন করেছে সৌদি কর্তৃপক্ষ। এই প্রদর্শনীর মাধ্যমে বছরের বৃহত্তম ধর্মীয় সমাবেশে লাখ লাখ হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যের প্রস্তুতির জানান দেয়া হয়েছে। রোববার (২ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কুচকাওয়াজে হেলিকপ্টারে আকাশপথে প্রদর্শনী এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর কৌশলগত দক্ষতা প্রদর্শিত হয়েছে। হজ উপলক্ষে ৪০ হাজারের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।হজ শুরুর পূর্বে সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি পরীক্ষা ও নিশ্চিত করাই এই মহড়ার মূল লক্ষ্য। হজ নিরাপত্তা কুচকাওয়াজটি একটি প্রতীকী জাতীয় সংকল্প এবং মক্কা, মদিনা, মিনা, আরাফাত ও মুজদালিফায় ধর্মপ্রাণ মুসল্লিদের বিশাল সমাগমে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় একটি ব্যবহারিক অনুশীলন।দেশটির পাবলিক সিকিউরিটির ডিরেক্টর ও হজ নিরাপত্তা কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল বাসামি বলেছেন, ‘হজ নিরাপত্তা একটি ‘রেড লাইন’। আমাদের বাহিনী আল্লাহর অতিথিদের শান্তি বিঘ্নিত করতে পারে এমন যেকোনো কিছুর মুখোমুখি হতে সর্বোচ্চ দৃঢ়তা ও শক্তি প্রয়োগের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমরা চেষ্টা করবো হাজিরা যাতে সহজে ও স্বাচ্ছন্দ্যে তাদের ধর্মীয় রীতি পালন করতে পারে।’ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা ছাড়াও ফেসিয়াল রিকগনিশন সিস্টেম, ড্রোন ও স্মার্ট মনিটরিং প্ল্যাটফর্মের মতো অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে এবারের হজে। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আফগানিস্তানের বড় জয়ে শুরু এশিয়া কাপ
আফগানিস্তানের বড় জয়ে শুরু এশিয়া কাপ

আফগানিস্তানের বড় জয় দিয়ে শুরু হয়েছে আট জাতির এবারের এশিয়া কাপ। মঙ্গলবার আবুধাবিতে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের বি-গ্রুপের ম্যাচে আফগানিস্তান ৯০ Read more

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান ড. ইউনূসের
বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান ড. ইউনূসের

বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (২১ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় Read more

১২ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী সোনালীর, সন্ধান চায় পরিবার
১২ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী সোনালীর, সন্ধান চায় পরিবার

বারো দিনেও সন্ধান মেলেনি সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ স্কুলছাত্রী সোনালী খাতুনের (১৬)। এতদিন পার হলেও মেয়ের খোঁজ না পেয়ে হতাশা আর Read more

ঝালকাঠির তরুণ উদ্যোক্তার সাফল্য: আম বাগানে ভাগ্য বদলের গল্প
ঝালকাঠির তরুণ উদ্যোক্তার সাফল্য: আম বাগানে ভাগ্য বদলের গল্প

ঝালকাঠির তরুণ উদ্যোক্তা মো. আজিজুল হক তার নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একটি দৃষ্টিনন্দিত আম বাগান। যা আগামীতে স্থানীয় অর্থনীতিতে একটি Read more

সাম্প্রতিক দুটি ঘটনা পরিবহন ব্যবস্থার অবহেলা ও দুর্বল তদারকির প্রতিফলন
সাম্প্রতিক দুটি ঘটনা পরিবহন ব্যবস্থার অবহেলা ও দুর্বল তদারকির প্রতিফলন

রাজধানীর সদরঘাটে লঞ্চের সংঘর্ষে এক তরুণের মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বহু মানুষ আহত হওয়ার Read more

বিদ্যুতের জাতীয় গ্রিডের বিপর্যয়কে নাশকতা সন্দেহে তদন্ত কমিটি
বিদ্যুতের জাতীয় গ্রিডের বিপর্যয়কে নাশকতা সন্দেহে তদন্ত কমিটি

বরিশাল ও খুলনায় শনিবার বিদ্যুতের গ্রিড বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুয়েটের উপ-উপাচার্য ড. আব্দুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন