কক্সবাজারে পুলিশ চেকপোস্টে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে হত্যার ঘটনায় সাবেক ওসি প্রদীপ ও সাবেক পুলিশ পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল; সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন হাইকোর্ট। এ ছাড়া, সাবেক এসআই নন্দ দুলালসহ ৬ জনের যাবজ্জীবন সাজা বহাল রাখা হয়েছে। রায়ে সন্তুষ্ট মেজর সিনহার পরিবার। আজ সোমবার (২ জুন) সকালে বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের  হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকা ৬ আসামি হলেন-টেকনাফ থানার সাবেক এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব, কক্সবাজারের বাহারছড়ার মারিশবুনিয়া গ্রামের মো. নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিন।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারল শামীমা দিপ্তী।গত ২৯ মে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে রায়ের এ তারিখ ধার্য করা হয়।গত ২১ এপ্রিল সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। একইসঙ্গে মামলার যাবতীয় নথি বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চে পাঠানো হয়।গত ২৩ এপ্রিল এ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু হয়। ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় সিনহা মো. রাশেদ খানকে।তিনি ছিলেন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর, যিনি স্বেচ্ছায় অবসর নেওয়ার পর কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে ভ্রমণ বিষয়ক তথ্যচিত্র বানানোর জন্য কক্সবাজারে গিয়েছিলেন।এ হত্যাকাণ্ডের দায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসির রায় দেয় কক্সবাজারের বিচারিক আদালত।সিনহাকে হত্যায় সহযোগিতা এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব এবং পুলিশের তিন ‘সোর্স’ মো. নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।মামলার ১৫ আসামির মধ্যে বাকি ৪ পুলিশ সদস্য এবং ৩ এপিবিএন সদস্যকে বেকসুর খালাস দেন আদালত।ওই ঘটনায় সিনহার বোন মামলা করার পর ১২ পুলিশসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন র‌্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম। একজন আইনের লোক হয়েও ওসি প্রদীপ কীভাবে মাদকবিরোধী অভিযানের নামে বন্দুকযুদ্ধ সাজিয়ে খুন করে যাচ্ছিলেন টাকার জন্য, তা উঠে আসে তার তদন্তে।সেখানে বলা হয়, তথ্যচিত্র নির্মাণে কক্সবাজারে গিয়ে সিনহা ও তার সঙ্গীরা টেকনাফের নিরীহ মানুষের উপর ওসি প্রদীপের ‘অবর্ণনীয় নির্যাতন-নিপীড়নের কাহিনী’ জেনে গিয়েছিলেন। এরপর বিপদ আঁচ করতে পেরে প্রদীপের পরিকল্পনায় সিনহাকে হত্যা করা হয়। প্রদীপের নির্দেশে সিনহাকে গুলি করেন লিয়াকত। বাকিরা তাদের সহযোগিতা করেন।২০২১ সালের ২৭ জুন ওই ১৫ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছিলেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। সাত মাস পর ২০২২ সালের ৩১ জানুয়ারি তিনি রায় ঘোষণা করেন। পরে মৃত্যুদণ্ড নিশ্চিতকরণে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। কারাগারে থাকা দণ্ডিত আসামিরা আপিল করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ফেসবুক-টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করার মাঝে তফাৎ নেই’
‘ফেসবুক-টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করার মাঝে তফাৎ নেই’

নাট্যাঙ্গনের পরিচিত মুখ শাহেদ আলী। মঞ্চ দিয়ে অভিনয় শুরু করলেও বর্তমানে একাধারে তিনি কাজ করে চলেছেন নাটক, বিজ্ঞাপন ও সিনেমায়। Read more

‘এখন ভারত বুঝেছে, চীনের সঙ্গে কেন বন্ধুত্ব করা দরকার’
‘এখন ভারত বুঝেছে, চীনের সঙ্গে কেন বন্ধুত্ব করা দরকার’

চীনের সরকারি গণমাধ্যমে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ভারত সফরকে গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। বিশেষ করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত Read more

বিদ্যুতের বকেয়া পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে আদানির চিঠি
বিদ্যুতের বকেয়া পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে আদানির চিঠি

বিদ্যুতের বকেয়া ৪৬৪ মিলিয়ন ডলার পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠিয়েছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। এতে বকেয়া আদায়ে Read more

ভুয়া অর্ডারে আম ব্যবসায় ক্ষতি, জামায়াতকে দুষলেন তারেক
ভুয়া অর্ডারে আম ব্যবসায় ক্ষতি, জামায়াতকে দুষলেন তারেক

আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান অভিযোগ করেছেন, তার পরিচালিত আম ব্যবসায় ভুয়া অর্ডারের কারণে উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়তে Read more

বেনাপোল চেকপোস্টে চুরি, ৪৮ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেফতার
বেনাপোল চেকপোস্টে চুরি, ৪৮ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেফতার

যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকার একটি দোকানে দুর্ধর্ষ চুরির ৪৮ ঘণ্টার মধ্যে মূল চোরকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। গ্রেফতারকৃত Read more

তারাগঞ্জে শ্বশুর-জামাতাকে হত্যার ঘটনায় আরো ১ জন গ্রেপ্তার
তারাগঞ্জে শ্বশুর-জামাতাকে হত্যার ঘটনায় আরো ১ জন গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর শ্বশুর-জামাতাকে পিটিয়ে হত্যার মামলায় চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার (২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন