সোনারগাঁয়ে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১ জুন) দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর হাই স্কুল মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি নেতা অলিউল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে ইয়াসিন নোবেল ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শরিফুল হোসেন শিশির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা রইছ উদ্দিন, শাহাদাত হোসেন ও আমির হোসেন প্রমুখ। ঈদ সামগ্রী বিতরণ শেষে অনুষ্ঠানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় মোনাজাত পরিচালনা করেন মূফতী তাহের আল কাদরী। পরে উপস্থিত সকলের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশ ও জাতির কল্যাণের স্বার্থে অন্তকোন্দল পরিহারের আহবান- বন্দর কর্তৃপক্ষ
দেশ ও জাতির কল্যাণের স্বার্থে অন্তকোন্দল পরিহারের আহবান- বন্দর কর্তৃপক্ষ

মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ রেজি নং-২১৪৩ শাব্দিক অর্থে মোংলা বন্দরের শ্রমিক মনে হলেও প্রকৃতপক্ষে এটি একটি স্টিভেডর নিয়ন্ত্রিত শ্রমিক Read more

নাজমুল ইসলামকে বিসিবির কারণ দর্শানোর নোটিশ
নাজমুল ইসলামকে বিসিবির কারণ দর্শানোর নোটিশ

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বোর্ড পরিচালক নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে বর্জনের সিদ্ধান্ত Read more

টাংগুয়ার হাওর, বালু লুটপাট, শ্রমিক সার্থরক্ষা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন
টাংগুয়ার হাওর, বালু লুটপাট, শ্রমিক সার্থরক্ষা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জে রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র পুনরুদ্ধার, বালু লুটপাট বন্ধ, শ্রমিক সার্থ রক্ষা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন Read more

কুয়াশার কারণে ঢাকায় ৪ ঘণ্টায় ওঠানামা করেনি কোনো ফ্লাইট
কুয়াশার কারণে ঢাকায় ৪ ঘণ্টায় ওঠানামা করেনি কোনো ফ্লাইট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে প্রায় ৪ ঘণ্টা কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি।আজ রবিবার (৪ জানুয়ারি) সকাল Read more

ঈদে ভোগান্তি ছাড়াই মানুষ যেতে পারবে বাড়ি : নৌপরিবহন ও সেতু মন্ত্রী
ঈদে ভোগান্তি ছাড়াই মানুষ যেতে পারবে বাড়ি : নৌপরিবহন ও সেতু মন্ত্রী

বরিশালে সেতু উদ্ধোধনে সড়ক, রেলপথ, নৌপরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন- ঈদ উদযাপনে আগামী দুই থেকে তিনদিনের Read more

৪৫তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য নির্দেশনা
৪৫তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য নির্দেশনা

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য মৌখিক পরীক্ষার আগে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এক বিজ্ঞপ্তিতে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন