মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম এবং ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে বনানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (১ জুন) দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত এই এনফোর্সমেন্ট অভিযানে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বিকালে সাংবাদিকদের বলেন, নিয়োগে অনিয়মের অভিযোগে নগদে অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।এদিকে অভিযান শেষে দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের বিষয়ে অধিকতর তদন্তের জন্য প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ ও তার স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।অন্যদিকে ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে। দুদক জানিয়েছে, রেকর্ডপত্র পাওয়ার পর সেগুলো বিশ্লেষণ করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না: সেনা সদর
ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না: সেনা সদর

আসন্ন বিশ্ববিদ্যালয়সমূহের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (৮ সেপ্টেম্বর) Read more

জকসু নির্বাচনে অংশ নিতে পারবে না নিষিদ্ধ ছাত্রলীগ
জকসু নির্বাচনে অংশ নিতে পারবে না নিষিদ্ধ ছাত্রলীগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে কোনো নিষিদ্ধ সংগঠনের সদস্য প্রার্থী হতে পারবে না। ফলে নিষিদ্ধ ছাত্রলীগসহ সরকার Read more

ভারতকে এমন শিক্ষা দেওয়া হয়েছে কখনো ভুলবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী
ভারতকে এমন শিক্ষা দেওয়া হয়েছে কখনো ভুলবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী

চলতি বছরের মে মাসে পাকিস্তান-ভারত যুদ্ধে মোদি সরকারকে এমন একটি শিক্ষা দেওয়া হয়েছে, যা তারা কখনো ভুলবে না বলে জানিয়েছেন Read more

ভোলায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দু’জন গ্রেফতার
ভোলায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দু’জন গ্রেফতার

ভোলার তজুমদ্দিনে স্বামীকে আটকে রেখে মারধর করে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- যুবদল কর্মী Read more

ফেরার কথা ছিল নতুন বউ নিয়ে, ফিরলেন নিথর দেহে
ফেরার কথা ছিল নতুন বউ নিয়ে, ফিরলেন নিথর দেহে

সানাইয়ের সুর, ঢাকঢোলের বাজনা আর আনন্দ-উচ্ছ্বাসে সাজানো ছিল সবকিছু। গায়ে হলুদের হলুদ রঙ তখনো শুকায়নি। মাথায় ছিল বরবেশের মুকুট, কপালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন