বাজারে আসছে নতুন ডিজাইনের ৫০০, ২০০, ১০০, ১০, ৫ ও ২ টাকা মূল্যমানের নোট। ইতোমধ্যে নোটের ছবিও প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১ জুন) থেকে নতুন ডিজাইনের এসব নোট প্রথমবারের মতো বাজারে প্রচলনে দেয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র (চলতি দায়িত্ব) মহুয়া মহসীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে নতুন নোটের ছবিসহ ওই বিজ্ঞপ্তিটি কেন্দ্রীয় ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজেও আপলোড করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান হাবিব মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমান ব্যাংক নোট ইতোমধ্যে রোববার থেকে প্রথমবারের মতো বাজারে প্রচলনে দেয়া হয়েছে।এর আগে গত ২৯ মে নতুন ডিজাইনের এক হাজার, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নোটের ছবি প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে ব্যাংকের অন্য শাখায় নতুন এ নোট ইস্যু করা হবে বলে সে সময় জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অভিজ্ঞতা ছাড়া নিয়োগ দেবে টিভিএস অটো
অভিজ্ঞতা ছাড়া নিয়োগ দেবে টিভিএস অটো

টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডে ‘ইঞ্জিনিয়ার প্রোডাকশন’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের গ্রেপ্তার প্রতিবেদন ২৫ মে
শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের গ্রেপ্তার প্রতিবেদন ২৫ মে

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ Read more

তিন রাজনৈতিক দলকে যে বার্তা দিলেন ইসহাক দার
তিন রাজনৈতিক দলকে যে বার্তা দিলেন ইসহাক দার

দীর্ঘ বিরতিতে ঢাকায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের সফরে নজর ছিল সবার। বিশেষ নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তের স্পঙ্গে কতটা মিলে যেতে Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার পাম বিচে এয়ারফোর্স ওয়ানে ওঠার Read more

লালমনিরহাটে তথ্য চাইতে গিয়ে তিন সাংবাদিক লাঞ্ছিত
লালমনিরহাটে তথ্য চাইতে গিয়ে তিন সাংবাদিক লাঞ্ছিত

লালমনিরহাটে তথ্য সংগ্রহ করতে গিয়ে বেসরকারি সংস্থা ইএসডিও (ESDO)-র কার্যালয়ে তিন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) দুপুরে শহরের বানভাসা এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন