জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে এই মামলায় শ্যান অ্যারেস্ট দেখাতে বলেছেন আদালত। রোববার (০১ জুন) রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের করা আবেদনের শুনানি নিয়ে ট্রাইব্যুনাল বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার ও প্রসিকিটর মো. মিজানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গাজী এমএইচ তামিম, আব্দুস সাত্তার পালোয়ান, প্রসিকিউটর ওমর ফারুক প্রমুখ।এর আগে দুপুর বেলা ১২টায় প্রসিকিউশন থেকে ট্রাইব্যুনালে জানানো হয়, শেখ হাসিনার বিরুদ্ধে সাড়ে আট হাজার পৃষ্ঠার অভিযোগপত্র (ফর্মাল চার্জ) রেজিস্ট্রার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সুপিরিয়র রেসপনসিভিলিটি, হত্যার নির্দেশদাতাসহ দেড় হাজার লোককে হত্যা ও হাজার হাজার লোককে গুলি করে চোখ নষ্ট করে দেওয়া আহত ও পঙ্গু করে দেওয়াসহ মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে।জুলাই গণঅভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। তারপর এই ঘটনায় প্রথম বিবিধ মামলা হয় ট্রাইব্যুনালে। সেই বিবিধ মামলার ভিত্তিতে আজকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এখন ট্রাইব্যুনালে এটি মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগে শেখ হাসিনাসহ এই তিনজনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে।গত ১২ মে এই মামলায় চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।নিয়ম অনুযায়ী, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রথমে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর চিফ প্রসিকিউটর সেই তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করেন এবং আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করেন।পুনর্গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মোট ৩টি মামলা হয়। এর মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলো। এ ছাড়া আওয়ামী লীগ শাসনামলের সাড়ে ১৫ বছরে গুম-খুনের ঘটনায় একটি মামলায় তাকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে অপর মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১
সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।শুক্রবার (২৩ মে) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ Read more

আদালতে নিজেদের নির্দোষ দাবি নাসির-তামিমার
আদালতে নিজেদের নির্দোষ দাবি নাসির-তামিমার

অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেছেন ক্রিকেটার নাসির হোসাইন ও তার Read more

গণধর্ষণের শিকার হয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা: তিন আসামি কারাগারে
গণধর্ষণের শিকার হয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা: তিন আসামি কারাগারে

লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের পর আত্মহত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার Read more

মালয়েশিয়ায় আরও একটি কনস্যুলেট খুলতে যাচ্ছে বাংলাদেশ
মালয়েশিয়ায় আরও একটি কনস্যুলেট খুলতে যাচ্ছে বাংলাদেশ

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা সহজলভ্য ও কার্যকর করতে এবার দক্ষিণাঞ্চলীয় জোহর প্রদেশে স্থায়ী কনস্যুলেট জেনারেল অফিস চালু করতে Read more

তিন বাহিনীর প্রধানকে নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধান উপদেষ্টা
তিন বাহিনীর প্রধানকে নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

তিন বাহিনীর প্রধানের উপস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত Read more

বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ
বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে গোপন তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করে ২৭ বিজিবি মারিশ্যা জোন।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিজিবি পক্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন