ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেয়েছে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি। পিএসজির ইতিহাস গড়া এই রাতে বেশ কয়েকটি রেকর্ড দেখেছে ফুটবল সমর্থকরা। এক নজরে দেখে নেওয়া যাক সেসব নতুন রেকর্ড- ১) নিজেদের ক্লাব ইতিহাসের ৫৫ বছরে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে পিএসজি। গতকাল ফাইনালের আগে টুর্নামেন্টে সর্বমোট ১৬৭টি ম্যাচ খেলেছে প্যারিসের দলটি। তবে কাঙ্খিত ফলাফল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ১৬৮তম ম্যাচ পর্যন্ত। প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জেতার আগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এটি।২) চ্যাম্পিয়নস লিগ জয়ের মাধ্যমে জয়ের মাধ্যমে চলতি মৌসুমে ট্রেবল জিতেছে পিএসজি। ইউরোপিয়ান শীর্ষ লিগে এটি তাদের প্রথম ট্রেবল জয়। তাছাড়া নবম ইউরোপিয়ান ক্লাব হিসেবে এই কীর্তি গড়েছে লুই এনরিকের শিষ্যরা। তাছাড়া ১৯৯৩ সালে মার্শেইয়ের চ্যাম্পিয়নস লিগ জেতার পর দ্বিতীয় ফরাসি ক্লাব হিসেবে এই প্রতিযোগিতা জিতল পিএসজি।৩) লুই এনরিকে ইউরোপিয়ান ক্লাবের হয়ে দুবার ট্রেবল জয়ী হওয়া মাত্র দ্বিতীয় কোচ। এর আগে ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার কোচ হিসেবে তিনি এই কীর্তি গড়েছিলেন। আর এই অর্জনে তাঁর সঙ্গে আছেন শুধু পেপ গার্দিওলা (বার্সেলোনা ২০০৮-০৯ এবং ম্যানচেস্টার সিটি ২০২২-২৩)।৪) চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে গোল বন্যায় ভাসিয়েছে পিএসজি। এদিন দলটি জিতেছে ৫ গোলের বড় ব্যাবধানে। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ফাইনালের ইতিহাসে এর আগে কোনো দল ৫ গোলের ব্যবধানে জেতেনি। এর আগে এমন কিছু দেখা গেছে ১৯৬২ সালে। তখন চ্যাম্পিয়নস লিগের নাম ছিল ইউরোপিয়ান কাপ। সেই ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়েছিল বেনফিকা।৫) পিএসজির এ জয়ে বড় ভূমিকা পালন করেছেন দেজিরে দুয়ের। এ ম্যাচে দুইটি গোল করেছেন তিনি। তাছাড়া আশরাফ হাকিমির করা গোলেও অবদান রেখেছেন এই ফরোয়ার্ড। সে হিসেবে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে প্রথম তিন গোলে অবদান রাখা একমাত্র ফুটবলার এখন তিনি। এছাড়া চ্যাম্পিয়নস লিগ ফাইনালে অ্যাসিস্ট করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় দেজিরে দুয়ে। ১৯ বছর ৩৬২ দিন বয়সে তিনি এই কীর্তি গড়েন। গত বছরের ফাইনালে রিয়াল মাদ্রিদের হয়ে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলা জুড বেলিংহামের রেকর্ড ভেঙেছেন (২০ বছর ৩৩৮ দিন) দুয়ে।৬) চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে ৯টি গোলে অবদান রেখেছেন আশরাফ হাকিমি। যা একটি চ্যাম্পিয়নস লিগ মৌসুমে কোনো ডিফেন্ডারের সর্বোচ্চ গোলে অবদানের যৌথ রেকর্ড। এর আগে ইয়ান হার্ট ২০০০-০১ মৌসুমে ৯টি গোল-অবদান রেখেছিলেন।৭) ফাইনালে পিএসজির হয়ে গোল করেছেন দুই টিনএজার মাইয়ুলু ও দেজিরে দুয়ে (দু’জনই ১৯ বছর বয়সী)। ইউরোপিয়ান কাপ ফাইনালের ইতিহাসে একাধিক কিশোর গোলদাতার প্রথম ঘটনা এটি।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবার সরকারি ও বেসরকারি সহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৬ জুলাই) Read more

দুই প্রজাতির গাছের চারা রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করল সরকার
দুই প্রজাতির গাছের চারা রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করল সরকার

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করতে ২ প্রজাতির গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। এখন থেকে আর সরকারি, Read more

ডাকসু নির্বাচন ৯ তারিখে হতেই হবে: উমামা
ডাকসু নির্বাচন ৯ তারিখে হতেই হবে: উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৯ তারিখে হতেই হবে বলে জানিয়েছেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে Read more

ম্যানসিটি, লিভারপুলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২০ ডিসেম্বর)
ম্যানসিটি, লিভারপুলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২০ ডিসেম্বর)

অ্যাশেজ টেস্টের গুরুত্বপূর্ণ দিনের খেলা আজ। লিভারপুল, ম্যানসিটি ও রিয়াল মাদ্রিদ নামবে নিজেদের লিগে ভিন্ন ম্যাচে।ক্রিকেটমাউন্ট মঙ্গানুই টেস্ট, ৩য় দিননিউজিল্যান্ড-ওয়েস্ট Read more

তেহরানে পুলিশের সদরদপ্তরে হামলা
তেহরানে পুলিশের সদরদপ্তরে হামলা

ইরানের রাজধানী তেহরানের পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। দখলদারদের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, হামলা চালিয়ে পুলিশের সদর Read more

৪৫তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য নির্দেশনা
৪৫তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য নির্দেশনা

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য মৌখিক পরীক্ষার আগে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এক বিজ্ঞপ্তিতে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন