প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া হলেও মিরাজের পর থেকে নামাজের বর্তমান রীতি চালু হয়। আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসাবে নামাযই একমত্র মাধ্যম। আল্লাহ বলেন “নিশ্চয়ই নামায পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার বার নামাজের তাগিদ পেয়েছেন। কুরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। তাই প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজকে ঈমানের পর স্থান দিয়েছেন। নামাজের গুরুত্ব ও ফায়েদা সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে অসংখ্য হাদিন বর্ণনা করেছেন। আজ রবিবার, ১ জুন ২০২৫ ইংরেজি, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা, ৪ জিলহজ ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৩:৪৫ মিনিট।জোহর- ১২:০০ মিনিট।আসর- ৪:৩৫ মিনিট।মাগরিব- ৬:৪৬ মিনিট।ইশা- ৮:১১ মিনিট।আজ সূর্যাস্ত- ৬:৪৩ মিনিট।আজ সূর্যোদয়- ৫:১০ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে অপহৃত ৫ শিশু-কিশোরী চট্রগ্রামে উদ্ধার, গ্রেপ্তার ৫
গাজীপুরে অপহৃত ৫ শিশু-কিশোরী চট্রগ্রামে উদ্ধার, গ্রেপ্তার ৫

গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানার অপহরণ মামলার ভিত্তিতে অপহৃত ৩ শিশু ও ২ কিশোরীকে চট্রগ্রামের শীতাকুণ্ড থানা পুলিশের সহায়তায় ফৌজদারহাট Read more

২০ বছর অন্ধ থাকার পর, দাঁত-ইমপ্ল্যান্ট সার্জারিতে দৃষ্টি ফিরলো
২০ বছর অন্ধ থাকার পর, দাঁত-ইমপ্ল্যান্ট সার্জারিতে দৃষ্টি ফিরলো

সম্প্রতি একটি বিরল চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কানাডার ব্রেন্ট চ্যাপম্যান নামের একজন যিনি ১৩ বছর বয়সে দৃষ্টি হারান, তিনি আবার দেখতে Read more

কাতারে হামলার প্রতিবাদে ইসরাইলকে নিষিদ্ধ করল আমিরাত
কাতারে হামলার প্রতিবাদে ইসরাইলকে নিষিদ্ধ করল আমিরাত

কাতারে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় আসন্ন দুবাই এয়ার শোতে ইসরাইলি প্রতিরক্ষা কোম্পানিগুলোর অংশগ্রহণ নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত।  মিডল Read more

মাতারবাড়ি প্রজেক্টে বড় বিনিয়োগ করবে জাপান: প্রেস সচিব
মাতারবাড়ি প্রজেক্টে বড় বিনিয়োগ করবে জাপান: প্রেস সচিব

মাতারবাড়ি প্রজেক্টে বড় ধরনের বিনিয়োগ করবে জাপান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।রোববার (১ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন