পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অ্যাথলেট বা ক্রীড়াবিদ। একটি সেতু থেকে বাসটি পড়ে গেলে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে।শনিবার (৩১ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।বার্তাসংস্থাটি বলছে, নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওগুন প্রদেশে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব (ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভাল) থেকে ফেরার পথে দেশটির কানো প্রদেশের ২১ জন ক্রীড়াবিদ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।শনিবার কুরা এলাকার একটি সেতু থেকে বাসটি পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে মোট ৩৫ জন আরোহী ছিলেন—তাদের বেশিরভাগই ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তা।কানো প্রদেশের ক্রীড়া কমিশনের চেয়ারম্যান উমার ফাগগি বলেন, “এই ক্রীড়াবিদরা কানো প্রদেশের ক্রীড়া কমিশনের বাসে ফিরছিলেন। পথে সেতুর ওপর থেকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।”দুর্ঘটনায় যারা বেঁচে গেছেন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।এই ঘটনায় সাবেক নাইজেরিয়ান ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “এই ক্রীড়াবিদরা আমাদের জাতির শ্রেষ্ঠ প্রতিনিধি—দক্ষ, প্রতিশ্রুতিশীল এবং ভবিষ্যতের সম্ভাবনায় ভরপুর ছিলেন।”তিনি আরও বলেন, “ওগুনে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব শেষে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে শোকাহত।”ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভাল (এনএসএফ) নাইজেরিয়ার একটি অন্যতম বৃহৎ বহুমাত্রিক ক্রীড়া আয়োজন। এতে দেশের বিভিন্ন প্রদেশের ক্রীড়াবিদরা অংশ নেন। এতে অ্যাথলেটিক্স, ফুটবল, বাস্কেটবল, ভলিবলসহ বিভিন্ন খেলার প্রতিযোগিতা হয়।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাতৃত্বকালীন ছুটি নেই বেরোবিতে, আলোচনায় আনার আশ্বাস উপাচার্যের
মাতৃত্বকালীন ছুটি নেই বেরোবিতে, আলোচনায় আনার আশ্বাস উপাচার্যের

দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মজীবী নারীরা মাতৃত্বকালীন ছুটির সুবিধা পেলেও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিবাহিত নারী শিক্ষার্থীরা এখনো সেই Read more

ভলিবল রেফারি প্রশিক্ষণ ২০২৫ এর সেরা ভাঙ্গুড়ার শেখ সাখাওয়াত
ভলিবল রেফারি প্রশিক্ষণ ২০২৫ এর সেরা ভাঙ্গুড়ার শেখ সাখাওয়াত

ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স-২০২৫ এর ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার সন্তান সাখাওয়াত হোসেন। প্রশিক্ষণে সর্বোচ্চ ২৫০ নম্বর Read more

আধিপত্যবাদ থেকে দেশের জনগণকে রক্ষা করতে ঐক্যের বিকল্প নেই: শাহজাহান
আধিপত্যবাদ থেকে দেশের জনগণকে রক্ষা করতে ঐক্যের বিকল্প নেই: শাহজাহান

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আরও সুসংগঠিত করার জন্য এবং আধিপত্যবাদ থেকে দেশের জনগণকে Read more

মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগাপ্লুত ৯ জন
মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগাপ্লুত ৯ জন

মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগ আপ্লুত হয়ে উঠেছেন ৯ জন। একজন নারী ও আটজন পুরুষ এ চাকরিতে লিখিত Read more

প্রকাশ হলো ঈদুল আজহার চাঁদের ছবি
প্রকাশ হলো ঈদুল আজহার চাঁদের ছবি

হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাস ও পবিত্র ঈদুল আজহার ছবি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের আল খাতম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র। Read more

আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে ‘হাতকাটা’ টিপুসহ আটক ৪
আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে ‘হাতকাটা’ টিপুসহ আটক ৪

চাঁদাবাজির অভিযোগে সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে ‘হাতকাটা’ টিপুসহ চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন