নাইজেরিয়ার মোকওয়ায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৩৬ জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও অনেকে নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৩০ মে) দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। বুধবার গভীর রাতে নাইজার রাজ্যের মোকওয়া শহরে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ৫০টিরও বেশি ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যায়। এতে অনেক বাসিন্দা ডুবে মারা যান। এছাড়া এখনো অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এসইএমএ)।সংস্থাটির মুখপাত্র ইব্রাহিম আওদু হুসেইনি জানান, শুক্রবার সকালে আরও ১১টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা ৩৬ জনে দাঁড়িয়েছে।উদ্ধারকারীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন বলেও জানান হুসেইনি। তিনি বলেন, আমরা ধারণা করছি নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ বিভিন্ন স্থানে পৃথক উদ্ধারকারী দল কাজ করছে।নাইজেরিয়ায় মূলত মে থেকে নভেম্বর পর্যন্ত বর্ষাকাল। এ সময়টাতে প্রায় প্রতি বছরই দেশটিতে ভয়াবহ বন্যা দেখা দেয়। অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা, জলাধার ও খাল-নালায় আবর্জনা ফেলা এবং জলাধার বা নালা দখল করে গৃহ নির্মাণের কারণে বন্যা পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে।এর আগে, বুধবার থেকে শুক্রবারের মধ্যে দেশের ৩৬টি রাজ্যের মধ্যে ১৫টিতে ‘আকস্মিক’ বন্যার পূর্বাভাস দিয়ে সতর্ক করে আবহাওয়া সংস্থা। যার মধ্যে নাইজারও ছিল।নাইজেরিয়ায় চলতি বছরের বর্ষা মৌসুম মাত্র শুরু হয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে ইতোমধ্যেই চরম ও অস্বাভাবিক আবহাওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর ভারি বৃষ্টিপাত ও দুর্বল অবকাঠামোর কারণে সৃষ্ট বন্যায় পশ্চিম আফ্রিকার দেশটিতে শত শত মানুষের মৃত্যু হয়।২০২৪ সালে বন্যায় ১২০০ জনের বেশি প্রাণ হারান এবং ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হন। এটি দেশটির সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ বন্যা হিসেবে বিবেচিত। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যমতে, ওই সময় ৩৫টি রাজ্যের মধ্যে অন্তত ৩১টিতে ক্ষয়ক্ষতি হয় এবং ১৪ লাখ হেক্টরের বেশি কৃষিজমি নষ্ট হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিকছড়িতে শিশু ধর্ষণ চেষ্টায় যুবক আটক
টিকছড়িতে  শিশু ধর্ষণ চেষ্টায় যুবক আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে পাঁচ বছরের শিশু-কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. কাউসার হোসেন (১৯) নামের এক যুবককে আটকের পর পুলিশে দিয়েছে জনতা। শনিবার Read more

ইরানকে কঠোর হুঁশিয়ারি দিল ইসরাইল
ইরানকে কঠোর হুঁশিয়ারি দিল ইসরাইল

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ে। তিনি বলেন, ইরান যেন তার পারমাণবিক Read more

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের জন্য ১৭ মে দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ মে) বেলা Read more

অক্টোবরের ২৫ দিনে প্রবাসী আয় ছাড়াল ২ বিলিয়ন ডলার
অক্টোবরের ২৫ দিনে প্রবাসী আয় ছাড়াল ২ বিলিয়ন ডলার

চলতি অক্টোবর মাসের প্রথম ২৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২০৩ কোটি ২৯ লাখ (২.০৩ বিলিয়ন) মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় Read more

ড. ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য হোটেলে পৌঁছেছেন তারেক রহমান
ড. ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য হোটেলে পৌঁছেছেন তারেক রহমান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য হোটেল ডোরচেস্টারে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এর আগে শুক্রবার (১৩ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন