বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাঙ্গামাটি জেলা শহরসহ ১০টি উপজেলায় টানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।রাঙ্গামাটি সদর, কাউখালী, কাপ্তাই, নানিয়ারচর, বাঘাইছড়ি, জুরাছড়ি, বরকল, বিলাইছড়ি, রাজস্থলী ও লংগদু— এসব উপজেলায় পূর্বের অভিজ্ঞতা ও প্রাণহানির ঘটনাকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।আজ ২৯ মে বিকাল ৩:০০ টায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লা (মারুফ) শহরের ভেদভেদিস্থ লোকনাথ মন্দির মাঠে প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড় ধসের ঝুঁকি বিষয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকজন, বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের নিয়ে সচেতনামূলক সভা করেছেন। এ সময় ভেদভেদি, লোকনাথ মন্দির ও বিএডিসি এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানান।পরিদর্শনকালে জেলা প্রশাসক জানান, ‘২০১৭ সালের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আমরা আগেই প্রস্তুতি নিয়েছি। কোনোভাবেই যেন একটি প্রাণও না হারায়, সেটিই সবচেয়ে বড় অগ্রাধিকার।’জেলা প্রশাসন সূত্র জানায়, দুর্যোগ মোকাবেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের নির্দেশনা দেওয়া হয়েছে, প্রয়োজন হলে জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রস্তুতি রয়েছে।পরিদর্শনে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে শারদীয় দুর্গোৎসব ঘিরে নিরাপত্তা জোরদার
বরিশালে শারদীয় দুর্গোৎসব ঘিরে নিরাপত্তা জোরদার

বরিশালে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এবার জেলাজুড়ে ৬৪০ পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মালম্বিদের সবচেয়ে বড় Read more

পাটুরিয়ায় মাঝ নদীতে তেলবাহী জাহাজ-লঞ্চ সংঘর্ষ, আহত ১০
পাটুরিয়ায় মাঝ নদীতে তেলবাহী জাহাজ-লঞ্চ সংঘর্ষ, আহত ১০

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তবে অল্পের Read more

যশোরের শার্শায় গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ১
যশোরের শার্শায় গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ১

যশোরের শার্শার উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে গৃহবধূকে গণধর্ষণ করে পালিয়ে যাওয়া ঘর জামাই সিরাজ (৪৮) কে গ্রেফতার করেছে শার্শা থানা Read more

গাজীপুরে বই আনতে গিয়ে ধর্ষণের শিকার শিক্ষার্থী, কারাগারে শিক্ষক
গাজীপুরে বই আনতে গিয়ে ধর্ষণের শিকার শিক্ষার্থী, কারাগারে শিক্ষক

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট শিক্ষকের কাছ থেকে বই আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ৭ম শ্রেণীর শিক্ষার্থী।এ ঘটনায় শিক্ষার্থীর দাদা বৃহস্পতিবার (৩ Read more

চকরিয়ায় জব্দকৃত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি
চকরিয়ায় জব্দকৃত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি

কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে উত্তোলিত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালি প্রশাসনের নিলামে বিক্রি করা হয়েছে। গত ১০ জুলাই উপজেলা সহকারী কমিশনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন