পটুয়াখালীর কুয়াকাটার উপকূলবাসীর স্বপ্নের প্রকল্প মেরিন ড্রাইভ শুভ উদ্বোধনের আগেই ঢেউয়ের ঝাপটায় বিলীন হয়ে গেছে। কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত নান্দনিক মেরিন ড্রাইভ ও সবুজ বেষ্টনী ইতোমধ্যে বেশ কয়েকটি অংশ ধসে পড়েছে।বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগরের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সমুদ্রের ঢেউয়ে ভাঙনের বিষয়টি দৃশ্যমান হয়। এতে মেরিন ড্রাইভ ও পাশের সবুজায়ন প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত পদক্ষেপ না নিলে পুরো এলাকা আরও বড় ক্ষতির মুখে পড়বে।গত জুনে সাগর কন্যাকে নতুন করে সাজানোর জন্য এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। ১৩শো মিটার এই সড়কটি কাজ করছে কুয়াকাটা পৌরসভা মেয়র আনোয়ার হাওলাদার, ঠিকাদার হিসেবে ছিলেন সাদ্দাম মাল, বেল্লাল হোসেন, ছগির মোল্লা।স্থানীয় বাসিন্দা মুজাহিদ ইসলাম বলেন, ‘এত টাকা খরচ করে কাজ করা হয়েছে, অথচ শুভ উদ্বোধনের আগেই ভেঙে গেল। মনগড়া যেমন খুশি তেমন কাজ করছে, এখন তার ফল সবাই ভোগ করছে।’আরেকজন স্থানীয় বাসিন্দা জনি আলমগীর বলেন, ‘এটা আমাদের জন্য লজ্জার। প্রকল্পটা সঠিকভাবে পরিকল্পনা করলেই আজ এই পরিস্থিতি হতো না।’এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ‘লঘুচাপের প্রভাবে পানির উচ্চতা বেড়েছিল, যার কারণে মেরিন ড্রাইভটি ভাঙনের মুখে পড়ে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।’ তবে তিনি ফেসবুকে পোস্ট করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঠিকাদারকে। তিনি লিখেছেন, ‘বিষয়- কুয়াকাটা সি বিচ রাস্তা কুয়াকাটা পৌরসভা। প্রশাসক নিয়োগের পর শত তদ্বির হলেও রাস্তার বাকি বিল দেওয়া হয়নি। বিল ও জামানত জমা আছে। এই রাস্তার ক্ষতিপূরণ আদায় করবো ইনশাআল্লাহ।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্যোগে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে পল্লী বিদ্যুৎ স্টেশন প্রস্তুত রাখার নির্দেশ
দুর্যোগে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে পল্লী বিদ্যুৎ স্টেশন প্রস্তুত রাখার নির্দেশ

টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের ভোগান্তি Read more

উত্তরায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
উত্তরায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের সাবেক এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত শিক্ষার্থীর নাম Read more

রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

রাজধানীর পল্লবী এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। কেউ আহত হননি বলে জানা গেছে। Read more

গলাচিপায় ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার
গলাচিপায় ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর ও পানপট্টি ইউনিয়নের সংযোগ খালের ওপর নির্মিত বারো কানিয়া বাড়ি সেতুটি এখন মানুষের জন্য Read more

ক্রেতা সেজে ৫টি টিয়া পাখি জব্দ, বিক্রেতাকে জেল-জরিমানা
ক্রেতা সেজে ৫টি টিয়া পাখি জব্দ, বিক্রেতাকে জেল-জরিমানা

খাগড়াছড়িতে অভিনয় কায়দায় ক্রেতা সেজে অভিযান চালিয়ে পাঁচটি টিয়া পাখির ছানা জব্দ করেছে বন বিভাগের কর্মকর্তারা। রবিবার (১১ মে) দুপুরে জেলার Read more

জয়ে ফিরল মায়ামি, গোল পেলেন মেসি-সুয়ারেজ
জয়ে ফিরল মায়ামি, গোল পেলেন মেসি-সুয়ারেজ

তিন ম্যাচের জয়হীন ধারা শেষে অবশেষে ঘরের মাঠে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে রোববার (৪ মে) রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন