টাঙ্গাইলের মির্জাপুরে গাছের ডালে গলায় ফাঁস দিয়ে তারিফ নামে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৯ মে) ভোরে মির্জাপুর পৌরসদরের বাইমহাটি এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত তারিফ (২০) মির্জাপুর পৌরসদরের বাইমহাটি গ্রামের সোলাইমান মোল্লার ছোট ছেলে।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘরে ঘুমাতে যায় তারিফ। মোবাইল ফোনে এক মেয়ের সঙ্গে কথা বলে। মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তার। পরিবারের সদস্যদের অভিযোগ, ওই মেয়ের সঙ্গে কথা বলার সময় ঝগড়া হয়। পরে ভোরে জাম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে।মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোবিন্দগঞ্জে পান ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জে পান ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ জুন) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজার এলাকায় এ Read more

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত Read more

দালাল চক্রে জর্জরিত পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসা নিতে এসেও ভোগান্তি
দালাল চক্রে জর্জরিত পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসা নিতে এসেও ভোগান্তি

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কার্যত দালাল ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের দখলে চলে গেছে বলে অভিযোগ উঠেছে। দূর-দূরান্ত থেকে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

পাটুরিয়া ও আরিচা নৌরুটে শেষভাগে স্বস্তি, গাড়ির অপেক্ষায় ফেরি
পাটুরিয়া ও আরিচা নৌরুটে শেষভাগে স্বস্তি, গাড়ির অপেক্ষায় ফেরি

ঈদ যাত্রার ব্যস্ততা শেষে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট-এ এখন স্বস্তির চিত্র দেখা গেছে । স্বাভাবিক ভাবে গাড়ি আসছে এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন