দেশে যদি একটি প্রকৃত নির্বাচিত সরকার থাকত তাহলে এই দায় এড়াতে পারত না মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘কেবল জনগণের স্বার্থেই নির্বাচন চায় দল। কেন চায়, কী কারণে চায়, তা জনগণের বুঝে নেওয়া উচিত।’বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে জুলাই আন্দোলনে চোখ হারানো চার আহতকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন তিনি। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি নির্বাচন চায় কেবল জনগণের স্বার্থে। জুলাই আহতদের তাচ্ছিল্য করছে এই সরকার। ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের পক্ষ থেকে চোখ হারানো চার বিষপানকারী আহতের খোঁজ নিতে হাসপাতালে গিয়ে তিনি বলেন, এই সরকার জুলাই আহতদের পাশে না থাকলেও বিএনপি সবসময় পাশে থাকবে।তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে বিএনপি। এই দায়ভার সরকারেরই ছিল। অথচ সরকার অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে বিষয়টি এড়িয়ে গেছে। আমাদের প্রত্যাশা ছিল, সরকার একটি বিশেষ সেল গঠন করে সর্বোচ্চ সহায়তা দেবে।এ সময় গত বুধবার ঢাকা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আহতদের সঙ্গে হাসপাতাল কর্মচারীদের সংঘর্ষের সুষ্ঠু তদন্তের দাবিও জানান তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার
হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার বিকেলে শহরের আশরাফ জাহান কমপ্লেক্সে অবস্থিত সোনারতরী হোটেলের ৪২৫ Read more

উইম্বলডনের ফাইনালে আলকারাজ, বিদায় জোকোভিচের
উইম্বলডনের ফাইনালে আলকারাজ, বিদায় জোকোভিচের

উম্বলডনের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন নোভাক জোকোভিচ। বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনারের কাছে ৬–৩, ৬–৩, ৬–৪ গেমে হেরেছেন Read more

দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

সারাদেশের বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এমন অবস্থায় দেশের আরও গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) লক্ষ্য করে Read more

আলোচিত দক্ষিন কোরীয় অভিনেতার রহস্যজনক মৃত্যু
আলোচিত দক্ষিন কোরীয় অভিনেতার রহস্যজনক মৃত্যু

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সাং-বো মারা গেছেন। ২৬ মার্চ পিওংটেকের নিজ বাড়িতেই ৪৪ বছর বয়সী অভিনেতার মরদেহ পাওয়া যায়। Read more

হজে গিয়ে অসুস্থ ১১১ বাংলাদেশি, হাসপাতালে ৩০
হজে গিয়ে অসুস্থ ১১১ বাংলাদেশি, হাসপাতালে ৩০

চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে ১১১ জন বাংলাদেশি হাজী অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ৩০ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন