টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবাসহ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জিএস সেলিম সিকদারের সহধর্মিণী রুবি আক্তার কনাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ মে) রাতে পৌরসদরের বাওয়ার কুমারজানি এলাকা থেকে ৭০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মির্জাপুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জিএস সেলিম সিকদারের সহধর্মিণী রুবি আক্তার কনা (৩৮), পুষ্টকামুরী খালেরপাড়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে স্বপন মিয়া (৪৮) ও পার্শ্ববর্তী সখিপুর উপজেলার হতিয়া রাজাবাড়ি গ্রামের রশিদ দেওয়ানের ছেলে সজিব দেওয়ান (৩১)। পুলিশ জানায়, রুবি আক্তার কনা পৌরসদরের সৈয়দ টাওয়ারের ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানার উপপরিদর্শক জুয়েল আহমেদসহ পুলিশের সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বাওয়ার কুমারজানি এলাকায় ইয়াবা বিক্রির সময় হাতে নাতে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তার নারীসহ তিনজনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলায় অতিরিক্ত ভাড়া আদায়ে কোস্ট গার্ডের অভিযান
মোংলায় অতিরিক্ত ভাড়া আদায়ে কোস্ট গার্ডের অভিযান

মোংলায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ। সোমবার (১৬ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া Read more

উখিয়ায় মুখোশধারী ডাকাতের গুলিতে গৃহকর্তা নিহত
উখিয়ায় মুখোশধারী ডাকাতের গুলিতে গৃহকর্তা নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলায় মুখোশধারী সশস্ত্র ডাকাতের গুলিতে এক গৃহকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন Read more

রাষ্ট্রদূত হলেন দুই সেনা কর্মকর্তা
রাষ্ট্রদূত হলেন দুই সেনা কর্মকর্তা

মেজর জেনারেল কবীর আহাম্মদ এবং বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।দুই Read more

শেকৃবিতে সরকারবিরোধী যড়যন্ত্রের গন্ধ, সতর্কবার্তা জারি করল প্রশাসন
শেকৃবিতে সরকারবিরোধী যড়যন্ত্রের গন্ধ, সতর্কবার্তা জারি করল প্রশাসন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ক্যাম্পাসে সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ক্যাম্পাসের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করা Read more

হবিগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০
হবিগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের Read more

পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন
পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন

সরকারি কর্মচারীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে আজ ফের বৈঠকে বসছে নবম জাতীয় পে-কমিশন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন