পথ হারা ব্রাজিলকে কক্ষপথে আনতে ব্রাজিলে অবস্থান করছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। গত ২৬ মে আনুষ্ঠানিকভাবে সেলেসাওদের দায়িত্ব নিয়েছেন তিনি। ইতোমধ্যেই শেষ করেছেন পরিচয় পর্ব। কথা বলেছেন মন খুলে। ব্রাজিলিয়ান ফুটবল নিয়ে তার ধারণা, নিজের খেলোয়াড়ি ও কোচিং ক্যারিয়ার, সিনেমা দেখার নেশা এবং লেখালেখিসহ আরও অনেক কিছু নিয়ে কথা বলেন আনচেলত্তি।নিজের স্বপ্নের কথাও জানান ফুটবল ইতিহাসে অন্যতম সেরা এ কোচ। ঐতিহ্যাবাহী মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল দলের কোচ হিসেবে ডাগআউটে দাঁড়াতে চান আনচেলত্তি। শুধু তাই নয় ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়ে ফুটবল বিশ্বকে বেস্ট সেলার বই উপহার দিতে যান এই ইতালিয়ান মাষ্টারমাইন্ড। দুই দশকেরও বেশি সময় ধরে ব্রাজিলের অধরা ‘হেক্সা’ স্বপ্নকে বাস্তব রূপ দিতে চান তিনি।আনচেলত্তি বলেন, আমি এখন পর্যন্ত তিনটি বই লিখেছি। ‘আই প্রেফার দ্য ওয়ার্ল্ড কাপ’ বইটি আত্মজীবনীমূলক। ‘মাই ক্রিসমাস ট্রি’ বইয়ে আমি ব্যাখ্যা করেছি গত ২০ বছরে কৌশলগত ও কাজের জায়গা থেকে ফুটবল পাল্টেছে এবং অন্যটি ‘কুয়ায়েট লিডারশিপ’। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল নিয়ে চতুর্থটি শিগগিরই বের হবে। তবে ব্রাজিল বিশ্বকাপ জিতলে যে বইটি লিখব সেটি বেস্টসেলার বই হবে।এখন পর্যন্ত ৪০ জন ব্রাজিলিয়ানকে কোচিং করিয়েছেন আনচেলত্তি। তাদের মধ্যে সবচেয়ে প্রতিভাবান কে— এমন প্রশ্নের জবাবে রোনালদো নাজারিওকে সবার উপরে রেখেছেন তিনি। এসি মিলানে আনচেলত্তির অধীনে খেলেছেন ব্রাজিলের হয়ে দুবার বিশ্বকাপজয়ী রোনালদো।তিনি বলেন, রোনালদো টেকনিক্যালি সেরা। তার খেলার ধরণ, মাঠে তার প্রভাব অবিশ্বাস্য। সে বিশ্বের সবচেয়ে মজার মানুষও। কাফু ছিল সবচেয়ে পেশাদার। তবে মজার মানুষ আরও অনেকেই আছে। এই যেমন মিলিতাও, ভিনিসহ আরও অনেকে। ভিনি খুব বিনয়ী। আমার সবার সঙ্গেই খুব ভালো সম্পর্ক। অনেকেই আমাকে ফোন করে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।খেলোয়াড় হিসেবে আনচেলত্তির ক্যারিয়ারের শেষ ম্যাচ ব্রাজিলের বিপক্ষে ১৯৯২ সালে। কোচিংয়ে নামার পর ইতালির সহকারী কোচ হিসেবে ১৯৯৪ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছেন ব্রাজিলের। ভাগ্যই তাকে ব্রাজিল পর্যন্ত টেনে এনেছেন বলে মনে করেন আনচেলত্তি।উল্লেখ্য, ব্রাজিলকে ২০২৬ বিশ্বকাপ জেতানোর লক্ষ্য নিয়ে দলটির কোচের দায়িত্ব নিয়েছেন আনচেলত্তি। আপাতত তার দায়িত্ব হলো ব্রাজিলকে আগামী বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার টিকিট পাইয়ে দয়া। আনচেলত্তির প্রথম অ্যাসাইনম্যান্ট আগামী ৫ জুন ইকুয়েডরের বিপক্ষে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়’
‘নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়’

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়। Read more

পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে নির্মমভাবে হত্যা করেন জয়তুন
পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে নির্মমভাবে হত্যা করেন জয়তুন

ঢাকার ধামরাইয়ে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক মো. তোফাজ্জল মিয়া (৪৮) ও স্ত্রী জয়তুন বেগমকে গ্রেফতার করেছে ধামরাই Read more

নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ
নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে লিগ্যাল নোটিশ পাঠানো Read more

এটা আমার যুদ্ধ না, জেলেনস্কি এখনই এটা শেষ করতে পারেন: ট্রাম্প
এটা আমার যুদ্ধ না, জেলেনস্কি এখনই এটা শেষ করতে পারেন: ট্রাম্প

বৈঠকে অংশ নেওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়ে  আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের Read more

শিক্ষার্থীদের অনশনের মঞ্চেই রাত কাটালেন উপাচার্য
শিক্ষার্থীদের অনশনের মঞ্চেই রাত কাটালেন উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসা শিক্ষার্থীদের পাশে থেকে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপাচার্য Read more

আনোয়ারায় প্রাইভেট কার-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩
আনোয়ারায় প্রাইভেট কার-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ আহত হয়েছেন। আজ বুধবার (২১ মে) উপজেলার বরুমছড়া ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন