চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কলিম উদ্দিন (৩৩) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন শাখাওয়াত (৩২) নামে যুবদলের আরেক কর্মী। বুধবার (২৮ মে) রাত ১১টায় উপজেলার বড় দারোগারহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কলিম সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের ফেদাইনগর এলাকার মৃত আবু নাসেরের ছেলে। তিনি বিএনপি নেতা শরিফের অনুসারী এবং আহত শাখাওয়াত যুবদলের নেতা ইসমাইলের অনুসারী বলে জানিয়েছে পুলিশ।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে বুধবার রাতে বিএনপি নেতা শরীফের অনুসারীদের সঙ্গে যুবদলের নেতা ইসমাইলের অনুসারীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে শরিফের অনুসারী কলিম উদ্দিন ও ইসমাইলের অনুসারী শাখাওয়াত গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কিন্তু তাদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক যুবদলের কর্মী কলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান। তিনি জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে আগে থেকে ব্যবসায়িক বিরোধ চলছিল। বুধবার রাতে সহস্র ধারা ঝরনার টেন্ডারসহ ব্যবসায়িক বিরোধের জেরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শরিফ গ্রুপের অনুসারী কলিম উদ্দিন নিহত হন। আহত হন ইসমাইল গ্রুপের এক কর্মী।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রয়েছে জানিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান আরও জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। মামলা পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় জাবালে নূর টাওয়ার’ নামে একটি বহুতল ভবনের ভূগর্ভস্থ গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ১২ ঘণ্টা পার Read more

পুতিনকে ‘বন্ধু’ উল্লেখ করে ধন্যবাদ জানালেন মোদি
পুতিনকে ‘বন্ধু’ উল্লেখ করে ধন্যবাদ জানালেন মোদি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে এ ধন্যবাদ জানান তিনি। তাতে Read more

মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ

‎‎মাত্র ছয় মাসের মধ্যেই পুরো ৩০ পারা পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে হাফেজে কোরআনের মর্যাদা অর্জন করেছে ১১ বছর বয়সী Read more

মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা
মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ রবিবার (১৩ Read more

কসবায় খাল দখলে ডুবছে কৃষিজমি, দখলমুক্তের নির্দেশ
কসবায় খাল দখলে ডুবছে কৃষিজমি, দখলমুক্তের নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি খাস জমি দখল করে খালের ওপর বাঁধ নির্মাণ করায় শাহপুর এলাকার বিস্তীর্ণ কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। কয়েকশ Read more

বিএনপির একপক্ষের নেতার বিরুদ্ধে অপরপক্ষের নেতার সংবাদ সম্মেলন!
বিএনপির একপক্ষের নেতার বিরুদ্ধে অপরপক্ষের নেতার সংবাদ সম্মেলন!

ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা বিএনপির সদস্য সচিব (স্থগিত কমিটি) নুরজামাল খসরুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির অপর এক নেতা।সোমবার (৯ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন