লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে চর রুহিতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসন ও চর রুহিতা ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে চর রুহিতা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ সালেহ্ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা। অনুষ্ঠানে ৭টি প্রাথমিক বিদ্যালয়, ২টি উচ্চ বিদ্যালয় ও ১টি দাখিল মাদ্রাসার মোট ২৫৫ জন শিক্ষার্থীদের মাঝে ১টি করে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, টিফিন বক্স, ৪টি খাতা ও ৬টি কলম দেওয়া হবে। এছাড়া প্রতিটি ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে ১টি করে ডাস্টবিন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে চর রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চর রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব চর রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ক্যাম্পের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১নং চর রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২নং চর রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নং চর রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবীগঞ্জ দাখিল মাদ্রাসা, রসূলগঞ্জ বহু মুখী উচ্চ বিদ্যালয় ও চর রুহিতা পাবলিক হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
দুই উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি ও Read more

আইপিএলে মোস্তাফিজকে রেকর্ড দামে দলে ভেড়ানোয় ত্রিপুরার মহারাজার ক্ষোভ
আইপিএলে মোস্তাফিজকে রেকর্ড দামে দলে ভেড়ানোয় ত্রিপুরার মহারাজার ক্ষোভ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এনিয়ে ক্ষোভ প্রকাশ Read more

ইসরায়েল পরাজয়ের মুখে পড়লে যুদ্ধে নামব: উগান্ডার সেনাপ্রধান
ইসরায়েল পরাজয়ের মুখে পড়লে যুদ্ধে নামব: উগান্ডার সেনাপ্রধান

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ উত্তেজনার মধ্যে এক বিস্ফোরক মন্তব্য করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং Read more

গাজায় যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে, ইঙ্গিত দিলেন ট্রাম্প
গাজায় যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে, ইঙ্গিত দিলেন ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন