রাজধানীর মহাখালী হাজারীবাড়ি এলাকায় ফ্যানের বৈদ্যুতিক লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পেশায় গৃহকর্মী ছিলেন এবং বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন।আজ বুধবার (২৯ মে) রাত আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।নিহত রাশিদা বেগমের বাড়ি শেরপুর সদর উপজেলার বানিয়া গ্রামে। তিনি বর্তমানে বনানী থানাধীন মহাখালীর হাজারীবাড়ি এলাকার ৭১ নম্বর টিনশেড বাসায় ভাড়া থাকতেন।নিহতের স্বামী মোহাম্মদ আলী বলেন, আমার স্ত্রী বাসায় একটি টেবিল ফ্যানের বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। বাসায় ফিরে এসে দেখি সে ফ্লোরে অচেতন অবস্থায় পড়ে আছে, হাত বিদ্যুতের তারে জড়িয়ে রয়েছে। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। যেখানে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, মহাখালী থেকে বিদ্যুৎস্পৃষ্ট এক নারীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি বনানী থানা পুলিশকে জানানো হয়েছে। মরদেহ জরুরি বিভাগে রাখা হয়েছে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্রুততম ফাইফারের রেকর্ড গড়লেন স্টার্ক
দ্রুততম ফাইফারের রেকর্ড গড়লেন স্টার্ক

টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে সবচেয়ে কম বলে (মাত্র ১৫ বলে) ‘ফাইফার’ নিয়ে রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। সোমবার Read more

পাকিস্তানের রাজধানীতে বিনামূল্যে গণপরিবহণ সেবা ঘোষণা
পাকিস্তানের রাজধানীতে বিনামূল্যে গণপরিবহণ সেবা ঘোষণা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট তীব্র জ্বালানি সংকটের মুখে পাকিস্তানের সাধারণ মানুষকে স্বস্তি দিতে রাজধানী ইসলামাবাদে বিনামূল্যে গণপরিবহণ সেবা চালুর Read more

ঝিনাইদহে পুলিশ হত্যা মামলায় ৩৫৩ আসামির সবাই খালাস
ঝিনাইদহে পুলিশ হত্যা মামলায় ৩৫৩ আসামির সবাই খালাস

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশ কনস্টেবল জিএম ওমর ফারুক হত্যা মামলায় বিএনপি-জামায়াতের ৩৫৩ জন আসামির সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।সোমবার (২ জুন) Read more

বেসরকারি অফিসেও ঈদুল আজহার ছুটি ১০ দিন
বেসরকারি অফিসেও ঈদুল আজহার ছুটি ১০ দিন

আসন্ন ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটির ঘোষণা দিয়ছে সরকার। বুধবার (০৭ মে) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। Read more

‘মব’ শব্দ ব্যবহারের আগে সংযত হওয়া উচিত: তাজুল ইসলাম
‘মব’ শব্দ ব্যবহারের আগে সংযত হওয়া উচিত: তাজুল ইসলাম

‘মব’ শব্দ ব্যবহারের আগে সংযত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।আজ রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়নে Read more

শরীরে ৪০ বুলেট নিয়ে বেঁচে আছে ‘জুলাই যোদ্ধা’ কালু
শরীরে ৪০ বুলেট নিয়ে বেঁচে আছে ‘জুলাই যোদ্ধা’ কালু

ফিরে দেখা সেই ২০২৪ সালের ভয়াল ১৭ জুলাই। গণতন্ত্র পুনরুদ্ধারের বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার সঙ্গে পুলিশের ফায়ার করা গুলিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন