ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ১০৯তম ব্যাচের একজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২৮ মে) ইভিনিং শিফটে অনুষ্ঠিত সেমিস্টার ফাইনাল পরীক্ষায় দায়িত্বরত পরীক্ষকের হাতে নকল করতে গিয়ে ধরা পড়েন ওই শিক্ষার্থী। পরবর্তীতে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনিরুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক নোটিশে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। এর আগে, গত ১৯ মে উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাথে এক সাক্ষাৎকালে ‘নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স’ ঘোষণা করেন। উপাচার্য বলেন, ‘ডিআইইউ শিক্ষার্থীদের মধ্যে সৎ, নৈতিক ও যোগ্য নাগরিক গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেজন্য পরীক্ষা, অ্যাসাইনমেন্ট বা গবেষণায় নকল বা কোনো ধরনের অনৈতিকতা একেবারেই বরদাশত করা হবে না।’ তিনি আরও জানান, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক শাখাকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষকদেরও কঠোরভাবে নজরদারি বজায় রাখতে বলা হয়েছে যেন কোনো শিক্ষার্থী নকলের মাধ্যমে মূল্যায়নে অংশ নিতে না পারে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, সকালে ব্রাজিল: খেলা দেখবেন যেভাবে
ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, সকালে ব্রাজিল: খেলা দেখবেন যেভাবে

দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল ভোরে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল। ম্যাচে Read more

গোপালগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার
গোপালগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নাশকতা মামলায় গোপালগঞ্জের কাশিয়ানীতে মো. জামাল শেখ (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৭ মে) ভোরে উপজেলার জঙ্গলমুকুন্দপুর Read more

শায়েস্তাগঞ্জে বিএনপি নেতা মহসিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
শায়েস্তাগঞ্জে বিএনপি নেতা মহসিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো. মহসিন আহমেদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার Read more

সভায় চেয়ার থেকে ঢলে পড়লেন কাদের সিদ্দিকী
সভায় চেয়ার থেকে ঢলে পড়লেন কাদের সিদ্দিকী

টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় অসুস্থ হয়ে পড়লেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।শনিবার (৬ সেপ্টেম্বর) Read more

বেঁচে আছেন চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া সেই ব্যক্তি
বেঁচে আছেন চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া সেই ব্যক্তি

ট্রেনের দরজার বাইরে ঝুলে রয়েছেন এক ব্যক্তি। কিন্তু ট্রেনের ভেতর থেকে কেউ তাঁর হাত ধরে রেখেছেন। প্রাণে বাঁচার জন্য আর্তনাদ Read more

কোনাবাড়িতে ৩.৩০ শতাংশ বনের জমি দখলের অভিযোগ 
কোনাবাড়িতে ৩.৩০ শতাংশ বনের জমি দখলের অভিযোগ 

গাজীপুরের কোনাবাড়ীতে বন বিভাগের ৩.৩০ শতাংশ জমি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।স্হানীয় এলাকাবাসীর অভিযোগ, বন বিভাগ কর্তৃপক্ষের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন