কক্সবাজার জেলা পরিষদের একটি ঘুষ লেনদেনের ঘটনায় বিএনপির এক নেতাকে হাতে–নাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (২৮ মে) বিকেলে জেলা সদর থেকে আটক হন কুতুবদিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।দুদক ও অভিযোগকারী সূত্রে জানা গেছে, কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা আজিজুল হক জেলা পরিষদের অনুমতি নিয়ে পতিত জায়গায় ছয়টি দোকানঘর নির্মাণ করেন। দোকান নির্মাণের পর জেলা পরিষদের কর্মচারী রেজাউল করিম দোকান রাখার অনুমতি বাবদ তিন লাখ টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে দোকান উচ্ছেদের হুমকিও দেন তিনি।ঘটনার এক পর্যায়ে মঙ্গলবার (২৭ মে) বিকেলে আজিজুল হক রেজাউলের কক্ষে নগদ ৫০ হাজার টাকা দেন। বাকি টাকা রেজাউলের ভাইয়ের হাতে কুতুবদিয়ায় পৌঁছে দেওয়ার কথা বলেন তিনি। এই সময় দুদক কক্সবাজার কার্যালয়ের একটি দল সেখানে হানা দেয়।তবে রেজাউল করিম ঘটনার টের পেয়ে কৌশলে পালিয়ে যান। তবে রেজাউলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং ঘুষ লেনদেনে সহযোগী ভূমিকা রাখা বিএনপি নেতা কামরুল হাসান তখন কক্ষে উপস্থিত ছিলেন। দুদক কর্মকর্তারা তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেন।দুদক কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সাখাওয়াত হোসেন বলেন, এই ঘটনায় জেলা পরিষদের কর্মচারী রেজাউল করিম এবং বিএনপি নেতা কামরুল হাসানকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। রেজাউল এখনও পলাতক। তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের সবার বিরুদ্ধেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’ভুক্তভোগী আজিজুল হক বলেন, ‘প্রধান নির্বাহী কর্মকর্তার নাম নিয়ে রেজাউল ঘুষ দাবি করেন। টাকা না দিলে দোকান উচ্ছেদের হুমকি দেন। বাধ্য হয়ে টাকা দিচ্ছিলাম, তখনই ধরা পড়ে যান কামরুল।’জেলা পরিষদের কর্মচারী রেজাউল করিমের বিরুদ্ধে আগে থেকেও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানা গেছে। তবে স্থানীয় একাধিক সূত্র বলছে, অদৃশ্য প্রভাব খাটিয়ে এতদিন তিনি পার পেয়ে গেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাজাখস্তানকে হারিয়ে হকি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ
কাজাখস্তানকে হারিয়ে হকি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ

এশিয়া কাপ হকিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল। এই জয়ের মাধ্যমে আগামী Read more

স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

সিলেটের বিশ্বনাথে চাঞ্চল্যকর স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে Read more

যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই পিআর নির্বাচন চায় : সালাহউদ্দিন
যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই পিআর নির্বাচন চায় : সালাহউদ্দিন

জাতীয় নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) বা আনুপাতিক হারে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন Read more

জামায়াতের সমাবেশে সাংকেতিক ভাষার ব্যবহার
জামায়াতের সমাবেশে সাংকেতিক ভাষার ব্যবহার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য সাংকেতিক ভাষার ব্যবহার করা হচ্ছে। মঞ্জের একপাশেই এর ব্যবস্থা করা হয়েছে। শনিবার Read more

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান
ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, নির্বাচন বিষয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে। তিনি মনে করেন, ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন