যশোরের বাঘারপাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নার্গিস খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই পরিবারের আরও ১১ সদস্য আক্রান্ত হয়েছেন। মৃত নার্গিস বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।আক্রান্তরা হলেন ফারুক হোসেন (৫৫), তিন মেয়ে সুইটি (২০), পিংকি (১৯), বৃষ্টি (১৮), নাতি ছেলে সাফওয়ান (৪), নাতনি সাবিহা (২), সাদিকা (৪ মাস), শাশুড়ি আনোয়ারা বেগম (৭৫), শ্যালকের ছেলে জোবায়ের (২), শ্যালকের বউ সেলিনা খাতুন (৩৫), সেলিনার ছেলে হাসিকুল (১৩) ও জোবায়ের (২)।জানা গেছে, গত সোমবার (১৬ মে) দুপুরে ফারুক হোসেনের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার শ্বশুরবাড়ির লোকজন ও মেয়ে জামাইয়ের পরিবারের সদস্যরা দাওয়াতে আসেন। এই খাবার খাওয়ার পর তাদের পেটের পিড়া শুরু হয়। পরে তারা ডায়রিয়ায় আক্রান্ত হন। ওই রাতে আক্রান্তদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় নার্গিস খাতুন, পিংকি, বৃষ্টি, সুইটি, সাফওয়ান, সাবিয়া ও সাদিকাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ১০ টার দিকে নার্গিস খাতুনের মৃত্যু হয়।ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসকরা জানান, ডায়রিয়ায় আক্রান্তদের সব ধরনের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। অন্যরা সুস্থ হয়ে উঠলেও নার্গিস খাতুন মারা গেছেন। খাদ্যে বিষক্রিয়া হয়ে তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামরাইয়ে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে ৫
ধামরাইয়ে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে ৫

ঢাকার ধামরাইয়ে সাবু (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার শ্বশুর ও শালাসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য Read more

শার্শা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ নেই!
শার্শা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ নেই!

যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ পদ আছে কিন্তু চিকিৎসক নেই। ফলে শিশুরা উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত Read more

ষাট বছরের ‘মৃতপ্রায়’ দেওয়ানহাট ওভারব্রিজ, নগরীর যোগাযোগে শঙ্কার মেঘ
ষাট বছরের ‘মৃতপ্রায়’ দেওয়ানহাট ওভারব্রিজ, নগরীর যোগাযোগে শঙ্কার মেঘ

চট্টগ্রামের বুক চিরে দাঁড়িয়ে থাকা দেওয়ানহাট ওভারব্রিজ–যা একসময় নগরীর গর্ব, আজ তা পরিণত হয়েছে নগরবাসীর অস্বস্তি ও ভয়ভীতির প্রতীকে। ষাটের Read more

কুয়েতে সড়ক দুর্ঘটনায় রেমিট্যান্স-যোদ্ধা নিহত
কুয়েতে সড়ক দুর্ঘটনায় রেমিট্যান্স-যোদ্ধা নিহত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় মো. আলফু মিয়া (৬৫) নামে চাঁদপুরের হাজীগঞ্জের এক রেমিট্যান্স-যোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন