পাকিস্তানের উত্তরপূর্ব ও মধ্যাঞ্চলে শক্তিশালী ঝড় ও বজ্রপাতের কারণে অন্তত ১০ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। এছাড়া ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে এসব এলাকায় বেশ কিছু বাড়িঘর ধ্বংস হয়েছে। বুধবার দেশটির সরকারি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।খাইবার পাখতুনখোয়া রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, পাকিস্তান-শাসিত কাশ্মিরে চার নারী ও একজন পুরুষ মারা গেছেন। আর উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়ায় তিনজন মারা গেছেন। অন্যদিকে, পাঞ্জাবে আরও দুজনের প্রাণহানি ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।পাকিস্তান অধিকৃত কাশ্মিরের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা হারুন রশিদ এএফপিকে বলেছেন, ‘‘বন্যা-ভূমিধসে কবলে পড়া অন্তত একজন এখনও নিখোঁজ রয়েছেন। প্রাকৃতিক এই দুর্যোগে সেখানকার একটি গ্রামের ১২টি বাড়ি ও একটি মসজিদ ধ্বংস হয়ে গেছে।এর আগে, গত শনিবার দেশটির বিভিন্ন প্রান্তে ঝড়ে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটে এবং আহত হন আরও শতাধিক। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চরম বৈরী আবহাওয়ার এসব ঘটনা পাকিস্তানে প্রায়ই দেখা যাচ্ছে।পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, দেশের উত্তর ও মধ্যাঞ্চলে শুরু হওয়া এই ঝড়ো আবহাওয়া আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পাকিস্তানে এপ্রিল ও মে মাসে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও দেশটিতে গ্রীষ্মকাল শুরু হয় জুনের প্রথম দিকে।গত এপ্রিলে পাকিস্তানের কিছু এলাকায় তাপমাত্রার রেকর্ড হয়। ওই সময় দেশটিতে তাপমাত্রা ৪৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে (প্রায় ১১৬ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছায়। তীব্র গরমের কারণে পাঞ্জাব ও দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে আগাম গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে সড়ক বিভাগের আয়োজনে শতাধিক হেলমেট বিতরণ
চাঁদপুরে সড়ক বিভাগের আয়োজনে শতাধিক হেলমেট বিতরণ

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে Read more

বাংলাদেশ পুলিশকে ‘পাকিস্তানি সেনা’ বলে গুজব ছড়াল ভারতীয় গণমাধ্যম
বাংলাদেশ পুলিশকে ‘পাকিস্তানি সেনা’ বলে গুজব ছড়াল ভারতীয় গণমাধ্যম

ভারতের বাংলা নিউজ চ্যানেল ‘আজতক বাংলা’ বাংলাদেশের পুলিশের একটি ছবি বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। শনিবার (০৩ মে) প্রকাশিত একটি Read more

হাদির ইনকিলাব সেন্টার বন্ধ ঘোষণা
হাদির ইনকিলাব সেন্টার বন্ধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার Read more

নিখোঁজের দু’দিন পর যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
নিখোঁজের দু’দিন পর যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পাবনার ঈশ্বরদী থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর শরিফুল ইসলাম (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন Read more

৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে Read more

গাজীপুরে কাঁঠালের বিচি বাজারজাতকরণ, স্বাবলম্বী হচ্ছে ব্যবসায়ীরা
গাজীপুরে কাঁঠালের বিচি বাজারজাতকরণ, স্বাবলম্বী হচ্ছে ব্যবসায়ীরা

হলুদ রঙের সুমিষ্ট ও রসালো গ্রীষ্মকালীন ফল কাঁঠাল। এখন চলছে পাকা কাঁঠালের ভরা মৌসুম। বর্ষাকালে সিলভার অথবা মাটির পাত্রে (তাওয়ায়) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন