কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য পশু দোষ-ত্রুটিমুক্ত হওয়া আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, ‘আমি সব জাতির জন্য কোরবানির বিধান রেখেছি, যেন আমি তাদের জীবনোকরণ হিসেবে যে চতুষ্পদ জন্তু দিয়েছি তাতে (জবাই করার সময়) আল্লাহর নাম স্মরণ করে। (সুরা হজ, আয়াত : ৩৪)কোরবানির পশু সব ধরনের শারীরিক ত্রুটিমুক্ত হওয়া জরুরি। গুণগত দিক থেকে উত্তম হলো, পশুটি দেখতে সুন্দর, নিখুঁত বা দোষত্রুটি মুক্ত ও হৃষ্টপুষ্ট।যে পশু দেখলে পছন্দ হয়। আবু সাঈদ খুদরি (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.)  শিংবিশিষ্ট ও মোটাতাজা একটি মেষ কোরবানি করেছেন। এর চেহারা, পা ও চোখ ছিল মিটমিটে কালো। (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৩১২৮)পশুর যেসব ত্রুটি থাকলে কোরবানি শুদ্ধ হয় নাএ বিষয়ে ইসলামী শরিয়তের বিধান নিম্নরূপ :১. অন্ধ : যে গরু চোখে দেখতে পায় না, তা স্পষ্ট।২. রোগাগ্রস্ত : রোগ-বালাইয়ে আক্রান্ত হওয়ার বিষয়টি স্পষ্ট।৩. পঙ্গু : যে পশু হাঁটাচলা করতে পারে না।৪. আহত : যার কোনো অঙ্গ ভেঙে গেছে তা স্পষ্ট। (সুনানে তিরমিজি, হাদিস : ১৪৯৭)৫. যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য চিবাতে পারে না—এমন পশু দ্বারা কোরবানি করা জায়েয নয়।(বাদায়িউস সানায়ে : ৪/২১৫)৬. যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে; সে পশুর কোরবানি জায়েজ নয়। পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারে ওঠেনি সে পশু কোরবানি করা জায়েজ। (রদ্দুল মুহতার : ৬/৩২৪)৭. যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা, সে পশুর কোরবানি জায়েজ নয়। আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে তার কোরবানি জায়েজ। তবে জন্মগতভাবেই যদি কান ছোট হয় তাহলে অসুবিধা নেই।(সুনানে তিরমিজি : ১/২৭৫)কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে যাচাই-বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ। আলী (রা.) বলেন, আমাদের রাসুল (সা.) আদেশ করেছেন, আমরা যেন কোরবানির পশুর চোখ ও কান ভালো করে দেখে নিই এবং কান কাটা, কান ছেঁড়া বা কানে গোলাকার ছিদ্র করা পশু দ্বারা কোরবানি না করি। (সুনানে আবি দাউদ, হাদিস : ২৮০৪)মহান আল্লাহ! আমাদের আমল করার তাওফিক দিন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারতে দেব না, চীনের কড়া বার্তা
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারতে দেব না, চীনের কড়া বার্তা

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়াকে কোনোভাবেই পরাজিত হতে দেওয়া যাবে না বলে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) কড়া বার্তা দিয়েছে চীন। বেইজিং Read more

প্রথমবার ধরা পড়ল গ্রহ জন্মের শুরুর মুহূর্ত
প্রথমবার ধরা পড়ল গ্রহ জন্মের শুরুর মুহূর্ত

প্রথমবারের মতো জ্যোতির্বিজ্ঞানীরা একটি সৌরজগতের জন্মপ্রক্রিয়া সরাসরি দেখতে সক্ষম হয়েছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে ১ হাজার ৩০০ আলোকবর্ষ দূরে অবস্থিত Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবার তিন ধর্মের উপাসনাস্থলের উদ্বোধন
নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবার তিন ধর্মের উপাসনাস্থলের উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো তিন ধর্মীয় সম্প্রদায়ের জন্য নির্মিত উপাসনাস্থলের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকালে Read more

সাটুরিয়ায় ১০ বছরে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
সাটুরিয়ায় ১০ বছরে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় (১০)বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠেছে মোঃ খোরশেদ (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা Read more

বিএনপির অবস্থান নির্বাচনকে ঝুঁকিতে ফেলছে: ডা. তাহের
বিএনপির অবস্থান নির্বাচনকে ঝুঁকিতে ফেলছে: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মু. তাহের বলেছেন, 'গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি’র বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি Read more

নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ হাজার ৩১০ কেজি চাল জব্দ
নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ হাজার ৩১০ কেজি চাল জব্দ

নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচীর ২৯ হাজার ৩১০কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।  শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন