বাড়ির পাশে তাল গাছে থোকা থোকা তাল দেখে খুব খেতে ইচ্ছে করেছিল নয় বছর বয়সী রাকিব উদ্দিনের। তিন বছরের ইমাদুল হোসেন ও সিফাত উল্লাহ নামের দুই চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে গাছ থেকে তাল পাড়তে যায় রাকিব। জীবনের ঝুঁকি নিয়ে গাছে উঠে যায় রাকিব। কয়েকটা তাল পাড়ার পর খুশিতে আত্মহারা ছিল ওই তিন শিশু।কিন্তু কিছুক্ষণের মধ্যেই খুশিতে বিষাদে পরিণত হয় ওই তিন শিশুর। হঠাৎ করেই হাজির হন গাছ মালিক লতিফ মির্জা। তাল পাড়তে দেখে টেনে হিঁচড়ে নামিয়ে রাকিবকে মাটিতে ফেলে মুখে, বুকে ও গলায় পা তুলে দিয়ে মাটির সাথে চেপে ধরে ও লাথি মারতে থাকে গাছ মালিক। শিশুটি (রাকিব) বার বার আকুতি জানালেও মন গলেনি গাছ মালিক লতিফ মির্জার। উল্টো তার হাতে থাকা দা দিয়ে কোপানোর চেষ্টা করে সে।কোনোক্রমে সেখান থেকে রাকিব ও তার দুই চাচাতো ভাই বেঁচে ফেরে। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে। গত বুধবার (২১ মে) ঘটনাটি ঘটলেও জানাজানি হয় সোমবার। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জানতে পারে ওই তিন শিশুর পরিবারও।এমন অমানবিক ঘটনায় পুরো উপজেলা জুড়ে বইছে নিন্দার ঝড়। এদিকে এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে এলাকা থেকে পালিয়ে গেছেন অভিযুক্ত গোপালনগর গ্রামের কোবাদ মোল্লার ছেলে লতিফ মির্জা। সোমবার রাতে গাছ মালিক লতিফ মির্জার বিরুদ্ধে ফরিদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অমানবিক নির্যাতনের শিকার শিশুটির পরিবার।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর শিশুটির পরিবার জানতে পারে বিষয়টি। পরে ভুক্তভোগী শিশুর বাবা জাফর প্রামানিক বাদী হয়ে সোমবার সকালে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তি পলাতক আছে। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কপির চারা উৎপাদনে ৬৪ চাষি স্বাবলম্বী, ৩৫ কোটি টাকার বাণিজ্যের আশা
কপির চারা উৎপাদনে ৬৪ চাষি স্বাবলম্বী, ৩৫ কোটি টাকার বাণিজ্যের আশা

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর ও বাগডাঙ্গা গ্রামের ৬৪ জন চাষি বাঁধাকপি ও ফুলকপির চারা উৎপাদন করে আর্থিকভাবে স্বাবলম্বী Read more

জামালপুরে কাঁচা রাস্তায় দুর্ভোগে নাকাল পাঁচ গ্রামের মানুষ
জামালপুরে কাঁচা রাস্তায় দুর্ভোগে নাকাল পাঁচ গ্রামের মানুষ

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোয়ালগাঁও ফজিলত পাড়া যাওয়ার দুই কিলোমিটার কাঁচা সড়কটি পাঁচ গ্রামের মানুষের Read more

লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা, দল থেকে বহিস্কার সেই নেতা
লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা, দল থেকে বহিস্কার সেই নেতা

লক্ষ্মীপুরে একটি একনলা বন্দুক নিয়ে গ্রেপ্তার হওয়ায় যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) Read more

বাবার কবরের পাশে সমাহিত হওয়ার ইচ্ছে ছিল হাদির
বাবার কবরের পাশে সমাহিত হওয়ার ইচ্ছে ছিল হাদির

ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শোকে স্তব্ধ। হাদিশূন্য তার বসতভিটায় ভিড় করছেন চেনা-অচেনা বহু মানুষ। শোকের মাতম চলছে শ্বশুর Read more

যমুনার তীব্র স্রোতে চৌহালী শহর রক্ষা বাঁধে ধ্বস
যমুনার তীব্র স্রোতে চৌহালী শহর রক্ষা বাঁধে ধ্বস

যমুনার তীব্র স্রোতে সিরাজগঞ্জের চৌহালী শহর রক্ষা বাঁধে ধ্বস নেমেছে। এতে প্রায় ৩৫ মিটার ভূমি নদীতে বিলীন হয়ে গেছে। সোমবার Read more

‘আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না’: হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর
‘আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না’: হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই উত্তেজনার মধ্যে যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন