নোয়াখালী জেলা বিএনপির অধীনে থাকা সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (২৬ মে) দুপুরের দিকে জেলা শহর মাইজদীর চেন্নাই রেঁস্তোরায় আয়োজিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। খোঁজ নিয়ে জানা যায়, বর্তমান কমিটি গুলো বিলুপ্ত ঘোষণার তিন মাসের মধ্যে নোয়াখালী জেলা কমিটির আওতাধীন নয়টি উপজেলা ও নয়টি পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। এছাড়া প্রত্যেক ওয়ার্ডে কমপক্ষে ১০০ জন সদস্য নির্বাচিত করা হবে, যাদের ভোটে ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব নির্বাচিত করা হবে। জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া বলেন, জেলা বিএনপির অধীনে থাকা সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামীতে গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা কমিটি গঠন করা হবে। কমিটি গঠনের আগে প্রত্যেক উপজেলায় একটি করে বড় কর্মী সমাবেশের আয়োজন করা হবে। নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো. হেলাল, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া প্রমুখ। এ সময় জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি এ জেড এম গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুর রহমান উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ মিছিল’
নড়াইলে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ মিছিল’

জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে 'জুলাই দ্রোহ মিছিল' করেছে ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখা।মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে Read more

বাঘাইছড়িতে জেলা পরিষদ সদস্য দেবপ্রসাদকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি
বাঘাইছড়িতে জেলা পরিষদ সদস্য দেবপ্রসাদকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।বৃহস্পতিবার Read more

এবার এক লাফে ১০ হাজার টাকা কমল সোনার দাম
এবার এক লাফে ১০ হাজার টাকা কমল সোনার দাম

দেশের বাজারে স্বর্ণের দাম টানা কমেই চলেছে। এবার বড় আকারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন Read more

আরও ৫ দিন বৃষ্টির শঙ্কা, বাড়বে তাপমাত্রাও
আরও ৫ দিন বৃষ্টির শঙ্কা, বাড়বে তাপমাত্রাও

দেশে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ বিরাজমান। এছাড়া মৌসুমী বায়ু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন