কক্সবাজার সদরের খরুলিয়া কোনারপাড়া এলাকায় স্থানীয় যুবকদের তাৎক্ষণিক সাহসিকতায় গ্রেফতার হয়েছে দুই সন্ত্রাসী। রবিবার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে সন্দেহভাজন হিসেবে আটক করার পর তাদের কাছ থেকে অস্ত্র-কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে পুলিশ।আটকরা হলেন- রামু উপজেলার রশিদনগরের ফকির আহমদের পুত্র আমির হোসেন এবং একই ইউনিয়নের মোহাম্মদ শফিউল আলমের পুত্র মো. সাদ্দাম হোসেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান বলেন, “আটক দুই যুবকের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি পুরাতন রাউন্ড কার্তুজ, চারটি খালি কার্তুজ, ৭৫৩ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আমির ও সাদ্দাম একটি মোটরসাইকেলযোগে এসে কোনারপাড়ার নুরুন নবীর দোকানের সামনে অবস্থান নেয়। তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে এলাকার সচেতন তরুণরা তাদের ঘিরে ফেলেন। পরে তল্লাশি চালিয়ে তাদের শরীরে অস্ত্র ও ইয়াবা পাওয়া যায়।সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, আটককৃতদের মোবাইল ফোন চেক করে স্থানীয়রা অস্ত্র বিক্রি ও লেনদেন সংক্রান্ত একাধিক ছবি, অডিও রেকর্ডিং এবং চ্যাট দেখতে পান। এমনকি, একটি অজ্ঞাত নম্বর থেকে কল করে যুবকদের ছেড়ে দিতে ১০ লাখ টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয় বলেও জানান স্থানীয়রা।তবে কোনারপাড়ার তরুণরা আপোষ করেননি। বরং তারা আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে পুলিশকে খবর দেন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।খরুলিয়ার তরুণদের এমন সাহসিকতা ও সচেতনতা এখন প্রশংসিত হচ্ছে সর্বমহলে। স্থানীয়রা বলেন, “আমাদের এলাকায় কোনো অসামাজিক কার্যকলাপ বরদাশত করা হবে না। আমরা অন্যায় ও অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোলাপগঞ্জে রনি হত্যার বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
গোলাপগঞ্জে রনি হত্যার বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

গোলাপগঞ্জে আলোচিত যুবদল কর্মী জসিম উদ্দিন রনি হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার।শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গোলাপগঞ্জ প্রেসক্লাবে Read more

পারিবারিক কলহের জেরে বিষপানে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে
পারিবারিক কলহের জেরে বিষপানে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী বিষপান করেছেন। হাসপাতালে নেওয়ার পর স্ত্রীর মৃত্যু হয়।বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় Read more

টাস্কফোর্সের প্রতিবেদন: সাগর-রুনি হত্যায় অংশ নেয় ২ জন
টাস্কফোর্সের প্রতিবেদন: সাগর-রুনি হত্যায় অংশ নেয় ২ জন

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তারা খুন হয়েছেন। তাদের হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত নষ্ট এবং Read more

অস্ট্রেলিয়ার লিগে খেলা হচ্ছে না ঋতুপর্ণার
অস্ট্রেলিয়ার লিগে খেলা হচ্ছে না ঋতুপর্ণার

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে যার নামটা আজকাল আলাদা করে বলতেই হয়, তিনি ঋতুপর্ণা চাকমা। পারো এফসির হয়ে ভুটানের লিগে দুর্দান্ত Read more

ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান সরকারি ভবনে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো জানান, রবিবার (০৭ সেপ্টেম্বর) ভোরে Read more

আড়াই বছর পর ৩ চালানে ভারত থেকে এলো ৬০ টন পেঁয়াজ
আড়াই বছর পর ৩ চালানে ভারত থেকে এলো ৬০ টন পেঁয়াজ

আড়াই বছর বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আবারো ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এরই মধ্যে এক সপ্তাহে ৩টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন