নেত্রকোনার দূর্গাপুরে অবৈধ কয়লাবাহী ট্রাকসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (২৪ মে) দুপুরে পৌর শহরের বিরিশিরি বাজারে অভিযান চালিয়ে এই ট্রাক জব্দ করে সেনাবাহিনী। ট্রাকে আনুমানিক ১০ টন ভারতীয় কয়লা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান‌, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে পৌর শহরের তেরি বাজারের সোমেশ্বরী নদীর শশ্নানঘাট থেকে ময়মনসিংহগামী একটি অবৈধ কয়লা বোঝাই ট্রাক যাচ্ছে বলে খবর পায় সেনাবাহিনী। পরে বিরিশিরি বাজার ট্রাকে টিতে তল্লাশি চালায় সেনা সদস্যেরা। এই সময় কোনো প্রকার বৈধ কাগজ পত্র বা চালান রশিদ দেখাতে না পারায় ভারতীয় কয়লা সন্দেহে কয়লা ও ট্রাকটিকে জব্দ করা হয়। এই সময় কামাল হোসেন নামে ট্রাক চালকেও আটক করে সেনাবাহিনী। তবে প্রাথমিক জিজ্ঞাসা শেষ চালককে ছেড়ে দিলেও কয়লা বোঝাই ট্রাক দুর্গাপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। এব্যাপারে দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, সেনাবাহিনী একটি কয়লা বোঝাই ট্রাক আমাদের কাছে হস্তান্তর করেছে। চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন মামলা হয়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটায় বন বিভাগের গাছ কেটে দোকান নির্মাণ, নীরব প্রশাসন
কুয়াকাটায় বন বিভাগের গাছ কেটে দোকান নির্মাণ, নীরব প্রশাসন

পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট সংলগ্ন বেড়িবাঁধে বন বিভাগের সৃজনকৃত সবুজ বেষ্টনীর গাছ কেটে দোকান ঘর নির্মাণের অভিযোগ Read more

মোংলায় খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার
মোংলায় খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

মোংলায় খাল থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে পৌর শাহজালাল পাড়া (মনপুরা) ব্রিজ Read more

র‍্যাবের অভিযানে ফাঁস হলো আন্তর্জাতিক মানবপাচার চক্র
র‍্যাবের অভিযানে ফাঁস হলো আন্তর্জাতিক মানবপাচার চক্র

“ভাই, আমাকে ওরা মারবে... কিছু একটা করেন।” লিবিয়ার এক অজ্ঞাত বন্দিশালায় থেকে ভিডিও কলে কাঁদছিলেন কুড়িগ্রামের ইয়াকুব আলী। তার পাশেই Read more

সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন
সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত আসন সমঝোতা নিয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলনে যোগ দেখা যায়নি চরমোনাই পীরের দল Read more

দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে ১৭০ বছর আগে ডুবে যাওয়া জাহাজের সন্ধান
দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে ১৭০ বছর আগে ডুবে যাওয়া জাহাজের সন্ধান

দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে ডুবে যাওয়া একটি ডাচ বাণিজ্য জাহাজ খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। এই জাহাজটির নাম ছিল কনিং উইলেম দ্য টুয়েডে। Read more

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কুড়িগ্রামে যুবক নিহত
বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কুড়িগ্রামে যুবক নিহত

যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফারুক আহম্মেদ (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন