মুন্সীগঞ্জের টংগিবাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং লেবেলিং ত্রুটির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২৫ মে) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার পুরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন টংগিবাড়ি উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টংগিবাড়ি থানা পুলিশের একটি দল।অভিযান চলাকালে ‘নিউ বেকারি’ নামক একটি প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট ও পাউরুটি তৈরি করা হচ্ছে। এ অবস্থায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করে খাদ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়।অন্যদিকে, ‘আদি পরেশ মিষ্টান্ন ভান্ডার’ পরিদর্শনের সময় দেখা যায়, দোকানে বিক্রি হওয়া দইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ নেই। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য ও অধিকার রক্ষায় নিয়মিতভাবে বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বর্ণের দামে রেকর্ড, ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় রুপাও
স্বর্ণের দামে রেকর্ড, ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় রুপাও

অস্থির বাজারে এবার আরও এক বড় লাফ দিয়েছে সোনা; অতীতের সব রেকর্ড ভেঙে সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে মূল্যবান হলুদ Read more

ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১
ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১

পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও গোলাবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল Read more

নড়াইলে একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম
নড়াইলে একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম

নড়াইলের লোহাগড়া উপজেলায় একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন প্রসূতি নারী আলপনা খানম। তিনি উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের খন্দকার সজীব Read more

ভোলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশু চুরি, এলাকায় চাঞ্চল্য
ভোলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশু চুরি, এলাকায় চাঞ্চল্য

ভোলা সদর উপজেলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে তাসপিয়া নামের ১১ মাস বয়সী একটি শিশু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো Read more

দীপু মনি ও তার স্বামীর ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
দীপু মনি ও তার স্বামীর ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

দুর্নীতির দায়ে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ১৮ ও তার স্বামীর ৪ ব্যাংক হিসাবে থাকা ৬ কোটি ১৭ লাখ Read more

মুন্সীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
মুন্সীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার শ্রীনগর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন