পিরোজপুর জেলা সাব-রেজিস্টার অফিসের জমি রেজিস্ট্রেশনে ঘুষ ও কৃষি অফিসের কর্মকর্তাদের দূর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) সকালে জাতীয়তাবাদী কৃষক দলের জেলা শাখার ব্যানারে শহরে শহীদ মিনার সড়কে ও সদর উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে জেলা কৃষকদলের সভাপতি নাসির আহম্মেদ বাচ্চুর সভাপতিত্বে জেলা ছাত্রদরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আক্তার লায়ন হোসেন সেন্টু, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, মো. মহসিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান মাসুম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক হাসিব খান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মিজান শেখ, সদর উপজেলা কৃষকদলের সভাপতি আতিকুর রহমান পারভেজ। বক্তারা এসময় বলে, অবিলম্বে রেজিস্ট্রি অফিসের ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কাজ সম্পূর্ণ করতে পারে এবং দুর্নীতিগ্রস্তদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। একই দাবিতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনেও মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ১৭ বছরে কৃষকের জন্য যে আধুনিক যন্ত্রপাতি সরকারের মাধ্যমে বিতরণ করা হয়েছে সেগুলি কৃষকদের মাঝে বিতরণ না করে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা  অন্যত্র বিক্রি করে ফেলেছে। অবিলম্বে এই সমস্ত কৃষি যন্ত্রপাতি কে কিভাবে কোথায় বিক্রি করেছে এগুলি অনুসন্ধানের মাধ্যমে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরায় সহকারী প্রধান শিক্ষককে স্কুলে যোগদান করতে না দেওয়ার অভিযোগ
সাতক্ষীরায় সহকারী প্রধান শিক্ষককে স্কুলে যোগদান করতে না দেওয়ার অভিযোগ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক চলতি দায়িত্বপ্রাপ্তকে কর্মস্থলে যোগদানে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) Read more

সোমবার সারাদেশে আহলে সুন্নাতের ৩ ঘন্টার অবরোধ ঘোষণা
সোমবার সারাদেশে আহলে সুন্নাতের ৩ ঘন্টার অবরোধ ঘোষণা

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে 'মব' সৃষ্টি করে হত্যার Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কার খাদে, আহত ৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কার খাদে, আহত ৫

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কোরছাপ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার মহাসড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে একই পরিবারের Read more

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। মামলার অপর Read more

আ.লীগের সম্পদ জনগণের কল্যাণে ব্যয় করা উচিত: নুর
আ.লীগের সম্পদ জনগণের কল্যাণে ব্যয় করা উচিত: নুর

আওয়ামী লীগ অবৈধভাবে জনগণের যে সম্পদ লুটপাট করেছে, তা বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করা উচিত বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন