২৫ মে বিশ্বজুড়ে পালিত হয় ‘বিশ্ব থাইরয়েড দিবস’। ২০০৯ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে । বাংলাদেশেও কয়েক বছর ধরে বেসরকারিভাবে সভা-সেমিনারসহ সচেতনতামূলক নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব থাইরয়েড দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আপনার থাইরয়েড গ্রন্থিকে জানুন, দ্রুত শনাক্ত করে সুস্বাস্থ্য নিশ্চিত করুন’।দেশে আশঙ্কাজনকহারে বাড়ছে থাইরয়েডে আক্রান্ত রোগীর সংখ্যা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এক গবেষণায় দেখা গেছে, পাঁচ কোটির বেশি মানুষ বিভিন্ন ধরনের থাইরয়েড সমস্যায় ভুগছে। কিন্তু এদের সিংহভাগেরও বেশি মানুষ জানে না তারা এ সমস্যায় আক্রান্ত।থাইরয়েডগলার কলার হাড়ের কাছে অবস্থিত প্রজাপতি আকৃতির এই থাইরয়েড গ্রন্থি শরীরে গুরুত্বপূর্ণ হরমোন নিঃস্বরণে ভূমিকা রাখে। হাইপোথাইরয়েডিজমে (হরমোন উৎপাদন কমে গেলে) ওজন বাড়ে, দুর্বলতা ও ক্লান্তি দেখা দেয়। আর হাইপারথাইরয়েডিজমে অতিরিক্ত হরমোন উৎপাদনের কারণে ওজন দ্রুত কমে যায়, দেখা দেয় আরও নানা জটিলতা।এই রোগের লক্ষণওজন হ্রাসনারীদের অতিরিক্ত মাসিকের সমস্যাস্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়াকোষ্ঠকাঠিন্যদ্রুত হৃদস্পন্দনঘেমে যাওয়াডায়রিয়াস্নায়বিকতাপেশী দুর্বলতাত্বক পাতলা হয়ে যাওয়া এবং চুলের গোড়া নরম হওয়াচিকিৎসাহাইপোথাইরয়েডিজমের ওষুধ সাধারণত আজীবন খেতে হয়। বারবার পরীক্ষা করে ওষুধের মাত্রা ঠিক করা প্রয়োজন। খুব অল্প কিছু ক্ষেত্রে থাইরয়েডে অস্ত্রোপচার দরকার হয়। থাইরয়েড সন্দেহ হলে অবশ্যই একজন এন্ডোক্রিনোলজিস্ট বা নাক, কান ও গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন।বিশেষজ্ঞরা বলছেন, জীবনযাত্রায় কিছু সহজ পরিবর্তন এনে থাইরয়েড সমস্যার দীর্ঘস্থায়ী প্রভাব কমানো সম্ভব। তাই ওষুধের পাশাপাশি প্রতিদিন সকালে কয়েকটি অভ্যাস এই সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পারে।১. সকালে ১০ থেকে ১৫ মিনিট সূর্যের আলো শরীরে পড়লে ভিটামিন ডি উৎপন্ন হয়, যা থাইরয়েডের সঠিক কার্যক্রমের জন্য অত্যন্ত জরুরি। গবেষণায় দেখা গেছে, ভিটামিন ডি-এর ঘাটতি থাইরয়েড সমস্যা বাড়িয়ে দিতে পারে।২. এক চা চামচ নারকেল অথবা তিলের তেল মুখে রেখে ১০-১৫ মিনিট ধরে কুলকুচি করে ফেলে দিন। এতে মুখগহ্বরের জীবাণু হ্রাস পায় এবং শরীরের প্রদাহ কমে—যা থাইরয়েড নিয়ন্ত্রণে সহায়ক।৩. প্রতিদিন সকালে যোগব্যায়াম বা ধ্যান করলে মানসিক চাপ কমে, যা থাইরয়েড রোগীদের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে স্ট্রেস হরমোন কর্টিসলের ভারসাম্য থাকলে থাইরয়েড হরমোনও নিয়ন্ত্রণে থাকে।৪. তুলসী বা অশ্বগন্ধাযুক্ত ভেষজ চা দিয়ে দিন শুরু করলে মানসিক চাপ ও শরীরের প্রদাহ কমে। অশ্বগন্ধা থাইরয়েড হরমোনের ভারসাম্য বজায় রাখতেও কার্যকর বলে মত চিকিৎসকদের।৫. প্রোটিন, আয়োডিন, জিংক ও সেলেনিয়ামসমৃদ্ধ খাবার থাইরয়েডের স্বাভাবিক কার্যকারিতায় সহায়ক। বিশেষ করে সকালে প্রোটিনযুক্ত নাস্তা থাইরয়েড রোগীদের জন্য উপকারী। সূত্র: মায়োক্লিনিকএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নায়কোচিত পারফরম্যান্সের পর এবার র‌্যাঙ্কিংয়ে বড় লাফ সিরাজের
নায়কোচিত পারফরম্যান্সের পর এবার র‌্যাঙ্কিংয়ে বড় লাফ সিরাজের

ওভাল টেস্টে ভারতকে ঐতিহাসিক এক জয় এনে দিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। মাত্র ৬ রানের রোমাঞ্চকর জয় দিয়ে ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের Read more

পাকুন্দিয়ায় টর্চ লাইট চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পাকুন্দিয়ায় টর্চ লাইট চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় টর্চ লাইট চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হিরামন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ৮ টার Read more

আনোয়ারায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন, ছড়ানোর আগেই ফায়ার সার্ভিসের নির্বাপণ
আনোয়ারায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন, ছড়ানোর আগেই ফায়ার সার্ভিসের নির্বাপণ

চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সিইউএফএল রোডের কাফকো এলাকায় এই অগ্নিকাণ্ডের Read more

চকরিয়ায় যানজটের ভোগান্তি
চকরিয়ায় যানজটের ভোগান্তি

যানজটের ভোগান্তি থেকে কোনোমতেই রেহাই পাচ্ছেন না কক্সবাজারের চকরিয়া পৌরশহরের মানুষ। ব্যস্ততম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহর চিরিঙ্গার দুই পাশের ফুটপাত Read more

বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন
বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

যশোরের বেনাপোল রেলওয়ে লেবার শ্রমিকদের উপর হামলার সংবাদ প্রকাশ করায় আনন্দ টেলিভিশন ও দৈনিক কল্যাণের বেনাপোল প্রতিনিধি এবং শার্শা উপজেলা Read more

১২ হলের ফলাফলে আবিদ থেকে আড়াইগুণ বেশি ভোটে এগিয়ে সাদিক
১২ হলের ফলাফলে আবিদ থেকে আড়াইগুণ বেশি ভোটে এগিয়ে সাদিক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ১২টি হলে ফলাফল ঘোষণা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন