নারায়ণগঞ্জের বন্দর থানার কামতাল এলাকায় ভুয়া ডিবি পরিচয়ে ১৫টি গরুসহ একটি মিনি ট্রাক ডাকাতির ঘটনায় একজন ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।শনিবার (২৪ মে) বিকাল ৪টা ৩০ মিনিটে রাজধানীর গুলশান লেক এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি বাবলু ওরফে বাবুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাবলু ওরফে বাবুল (৩৮), ডিএমপির বাড্ডা থানার বেরাইদ, চিনাদী (কসাই বাবলুর বাড়ি) এলাকার আনোয়ার আলীর ছেলে। র‍্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত বছরের ১৮ ডিসেম্বর পাবনার ঈশ্বরদী থেকে গরু বোঝাই মিনি ট্রাক নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন ট্রাক মালিক রানা হোসেন। পরদিন ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে ট্রাকটি বন্দর থানাধীন কামতাল এলাকায় পৌঁছালে একটি সিলভার রঙের মাইক্রোবাস সামনে ব্যারিকেড সৃষ্টি করে।এ সময় ভুয়া ডিবি পুলিশের কটি পরিহিত কয়েকজন ব্যক্তি গাড়ির কাগজপত্র দেখতে চায় এবং গরুর পেটে মাদক আছে বলে দাবি করে ট্রাক মালিক ও চালক মো. ইরফান-কে গাড়ি থেকে নামিয়ে মাইক্রোবাসে তোলে। পরে একটি সদস্য গরুসহ ট্রাকটি নিয়ে যায় এবং বাদী ও চালকের চোখ-মুখ-হাত বেঁধে তাদের মারধর করে, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে ঝোপে ফেলে পালিয়ে যায়।এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের করা হলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাবলু ওরফে বাবুলকে আটক করা হয়। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বাবলু ট্রাক ও গরু ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেবিদ্বারে দিনে-দুপুরে মোটরসাইকেল চুরি: চেহারা স্পষ্ট, তবুও ধরা পড়েনি চোর!
দেবিদ্বারে দিনে-দুপুরে মোটরসাইকেল চুরি: চেহারা স্পষ্ট, তবুও ধরা পড়েনি চোর!

কুমিল্লার দেবিদ্বারে অফিসের সামনে থেকে দিনে-দুপুরে এক এনজিও কর্মকর্তার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার Read more

রবীন্দ্রনাথ স্থান, কাল পাত্রের উর্ধ্বে উঠে কাজ করেছেন: উপাচার্য জাহাঙ্গীর
রবীন্দ্রনাথ স্থান, কাল পাত্রের উর্ধ্বে উঠে কাজ করেছেন: উপাচার্য জাহাঙ্গীর

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। মঙ্গলবার (১৩ মে) Read more

দুপুরে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা
দুপুরে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে সোমবার (১৪ জুলাই) গণভবনে সংবাদ সম্মেলন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।এদিন দুপুর Read more

সত্যজিৎ রায়ের কটিয়াদীর পৈত্রিক বাড়িতে বৈশাখী মেলা শুরু
সত্যজিৎ রায়ের কটিয়াদীর পৈত্রিক বাড়িতে বৈশাখী মেলা শুরু

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অস্কার বিজয়ী বিশ্ব নন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈত্রিক বাড়িতে বুধবার থেকে শুরু Read more

একাধিক পদে নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
একাধিক পদে নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিতে ‘এআরএম/আরএম/এসআরএম’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ Read more

যশোরে ফায়ার রেঞ্জের লক্ষ্যভ্রষ্ট গুলিতে জখম ২
যশোরে ফায়ার রেঞ্জের লক্ষ্যভ্রষ্ট গুলিতে জখম ২

দুপুরে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন আবুল কাশেম (৬০)। হঠাৎ একটি গুলি ঘরের চালের টিন ছিদ্র করে তার বুকের ডানপাশে আঘাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন