পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ আন্তর্জাতিক সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম গ্রুপ স্থানীয় সময় শনিবার (২৪ মে) লাহোরে পৌঁছেছে। এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানায়।প্রথম ব্যাচে ১০ সদস্যের দলে রয়েছেন হাসান মাহমুদ, মোহাম্মদ তানভীর ইসলাম ও পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। এছাড়াও সহকারী স্টাফও রয়েছেন।বাংলাদেশ দল মোট তিনটি গ্রুপে পাকিস্তানে পৌঁছাবে। ২৬ ও ২৭ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যৌথ অনুশীলন করবে উভয় দল। এরপর আগামী ২৭ মে উভয় দলের অধিনায়ক ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন করবেন।মূলত, ২১ মে বাংলাদেশ দল দুই গ্রুপে পাকিস্তানে পৌঁছানোর কথা ছিল এবং ২৫ মে ফয়সালাবাদে পাঁচ ম্যাচের সিরিজ শুরু হওয়ার নির্দেশনা ছিল। তবে, লজিস্টিক জটিলতা ও নিরাপত্তা বিবেচনায় সিরিজ সংক্ষিপ্ত করে তিন ম্যাচে সীমিত করা হয় এবং সবগুলো ম্যাচ লাহোরে স্থানান্তরিত হয়। ক্রীড়া বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান-ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনাও এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে বলে জানা গেছে।এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে সালমান আলী আঘাকে অধিনায়ক ও শাদাব খানকে সহ-অধিনায়ক করা হয়েছে।পিসিবি ঘোষিত ১৬ সদস্যের টি-২০দলে স্থান পেয়েছেন হাসান আলী, ফখর জামান, সাইম আইয়ুব, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও নাসিম শাহ।সাবেক অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান এবং ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি দলে অন্তর্ভুক্ত হননি। এছাড়াও আব্বাস আফ্রিদি, আব্দুল সামাদ, জাহানদাদ খান, মোহাম্মদ আলী, উমাইর বিন ইউসুফ, সুফিয়ান মুকিম ও উসমান খান বাদ পড়েছেন।বাংলাদেশ দলের অধিনায়কত্বে রয়েছেন লিটন দাস। অফ-স্পিনার মেহেদি হাসান সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর উভয়টির জন্য সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তালেবানের শীর্ষ নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা
তালেবানের শীর্ষ নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

আফগানিস্তানে নারীদের ওপর দমন-পীড়নের অভিযোগে তালেবানের শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাসহ প্রধান বিচারপতি আবদুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে Read more

সুনামগঞ্জে আ.লীগ নেতা আজাদ গ্রেফতার
সুনামগঞ্জে আ.লীগ নেতা আজাদ গ্রেফতার

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার থেকে আ.লীগ নেতা ইকবাল আল আজাদকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। তিনি জামালগঞ্জ উপজেলা পরিষদের Read more

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড কাজী পাড়ায় আলা উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে ১০টার সময় এ Read more

কাশ্মির, পানি চুক্তিসহ অন্যান্য বিষয়ে আলোচনায় বসছে ভারত-পাকিস্তান
কাশ্মির, পানি চুক্তিসহ অন্যান্য বিষয়ে আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

কাশ্মীর ইস্যুতে কয়েকদিনের উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে শনিবার (১০ মে) যুদ্ধবিরতি হয়েছে। এর কিছুক্ষণ পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো Read more

ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে : শিক্ষামন্ত্রী
ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে : শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের আলোচনার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে সরকার। ডিগ্রি কলেজ ছাড়া বাকি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিকে Read more

গাজায় আক্রমণ বাড়াতে রিজার্ভ সেনা প্রস্তুত করছে ইসরায়েল
গাজায় আক্রমণ বাড়াতে রিজার্ভ সেনা প্রস্তুত করছে ইসরায়েল

ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় তাদের আক্রমণ আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। শনিবার (৩ মে) ইসরায়েলি মিডিয়ার খবরে জানা যায়, হাজার হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন