সম্প্রতি অনুষ্ঠিত মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে ঢালিউড সুপারস্টার শাকিব খান চলচ্চিত্রে ২৫ বছরের অসামান্য অবদান ও দীর্ঘ ক্যারিয়ারের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হন। মঞ্চে আবেগঘন বক্তব্যে তিনি স্মরণ করেন নিজের পথচলার নানা মুহূর্ত, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।শাকিব খানের এই অর্জনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনের অনেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই তালিকায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও।একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি নিজের দুটি ছবি পোস্ট করে লেখেন, ‘মেরিল-প্রথম আলো পুরস্কার থেকে আসার পথে নিজের এই ছবিটা নিজেই তুললাম, মনে মনে অনেক কিছু ঠিক করার পর মনে হলো এই মুহূর্তের ছবি তুলে রাখি। আজকের (গতকালের) অনুষ্ঠানের মূল আকর্ষণ শাকিব খান। তার ক‍্যারিয়ারের ২৫ বছর পূর্তি। কী বিশাল আনন্দের কথা। ২৫ বছর। শেষ পুরস্কারটি ছিল সেরা অভিনেতার, শাকিব খান জিতে নিলেন সেরা অভিনেতার পুরস্কার এবং তিনি স্টেজে যে কথাগুলো বললেন, তা হাঁ করে শুনছিলাম আমি।’ তিনি আরও লেখেন, ‘পাশের মানুষরাই নাকি বলেছিলেন আরে তুমি এখন ডেড হর্স।’ আসলে একজন শিল্পী ভীষণ একা। কারণ শিল্পী তার দর্শকের কথা ভেবে কাজ করে যান আর শাকিব খানের মতো মেগাস্টার হতে হলে অনেক ধৈয‍্য, অনেক সাধনার প্রয়োজন।’নিজেও শাকিব খানের মতো হতে চান জানিয়ে ভাবনা লেখেন, ‘শাকিব খান, আপনার কাছ থেকে আমি আজকে অনেক অনুপ্রেরণা নিয়ে ফিরলাম। একজন অভিনেতা শাকিব খান আমাকে মুগ্ধ করেছে আরো একবার। সব তাচ্ছিল্য, অপমান, মিথ্যা অপবাদ, মিডিয়া ট্রায়াল। কত শত বাদ পড়ে যাওয়া একদিন সুদে আসলে ফিরিয়ে দেবে আমাকে আমার কর্ম। আমি কাজের মাধ্যমেই আপনার সামনে আসব। আবারও বলি। আমি শাকিব খানের মতো হতে চাই।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোববার থেকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেবে সরকার
রোববার থেকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেবে সরকার

দেশে জরুরি ভিত্তিতে রোববার থেকে হামের টিকা দেবে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।বুধবার (১ এপ্রিল) মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে Read more

দুই বছরের সাধনা, অবশেষে জুড়ি বাঁধলেন রাজশাহী-চট্টগ্রামের দুই বামন
দুই বছরের সাধনা, অবশেষে জুড়ি বাঁধলেন রাজশাহী-চট্টগ্রামের দুই বামন

দুই বছরের প্রেম সাধনার পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাজশাহীর মেয়ে মোসাঃ চামেলী খাতুন ও চট্টগ্রামের ছেলে মোঃ আব্দুর Read more

সৌদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে প্রায় ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। Read more

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮

গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে ১৭৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ বুধবার (৫ নভেম্বর) পুলিশ সদর দফতর থেকে এক Read more

আর্জেন্টিনার পর বাছাইয়ের শেষ ম্যাচে হারল ব্রাজিলও
আর্জেন্টিনার পর বাছাইয়ের শেষ ম্যাচে হারল ব্রাজিলও

২০০৯ সালের পর আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারাতে পারেনি বলিভিয়া। এমনকি সর্বশেষ চার ম্যাচেই তারা সেলেসাওদের কাছে ৩ বা তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন