মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টির বাধায় বারবার থমকে যাওয়া বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্ট শেষ পর্যন্ত ড্র হয়েছে। শেষ দিনের চা–বিরতির ঠিক পরপরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে ম্যাচ ড্র হওয়ার। এতে ১–০ ব্যবধানে সিরিজ জিতে নেয় সফরকারী নিউজিল্যান্ড ‘এ’ দল।শেষ দিনে ৪ উইকেটে ২৭৭ রান নিয়ে মাঠে নামে কিউইরা। আগের দিন উইকেট না পাওয়া বাংলাদেশি স্পিনাররা এদিন খানিকটা সাফল্য পান। অফ স্পিনার নাঈম হাসান ৪ উইকেট তুলে নেন ৪৪.২ ওভারে ১০২ রান দিয়ে। হাসান মুরাদ ও সাইফ হাসান একটি করে উইকেট নেন, আর একটি রান আউট হয়।নিউজিল্যান্ড ‘এ’ প্রথম ইনিংসে ৩৭৯ রানে অলআউট হয়ে নেয় ২০ রানের লিড। দলের পক্ষে সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স আসে নিক কেলির ব্যাট থেকে। ৮৩ রান নিয়ে দিন শুরু করে সেঞ্চুরি করে থামেন ১০৩ রানে। তার ১৬৭ বলের ইনিংসে ছিল ৭টি চারে ও ৬টি ছক্কা। আরেক অপরাজিত ব্যাটার ম্যাথু বয়েল করেন ৫৮ রান।বাংলাদেশ ‘এ’ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৮৭ রান করার পরই দুই দল ড্র মেনে নেয়। এনামুল হক ২৪ রান করে প্রথম উইকেট হিসেবে ফিরলে, সাইফ হাসান করেন ১৬ রান। দিন শেষে অপরাজিত ছিলেন জাকির হাসান (২৪*) ও অমিত হাসান (২১*)।চার দিনের প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে ছিল নিউজিল্যান্ড ‘এ’। দ্বিতীয় ম্যাচ ড্র হওয়ায় ১–০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় তারা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামের রাউজানে তরুণের রহস্যজনক লাশ উদ্ধার
চট্টগ্রামের রাউজানে তরুণের রহস্যজনক লাশ উদ্ধার

চট্টগ্রামের রাউজান উপজেলায় চিরকুট লিখে মেহেদী হাসান হৃদয় (১৯) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে Read more

সাদ্দামের মতো পরিণতি হতে পারে খামেনির, হুমকি ইসরায়েলের
সাদ্দামের মতো পরিণতি হতে পারে খামেনির, হুমকি ইসরায়েলের

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ হুমকি দিয়ে বলেছেন, খামেনি যদি ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান নীতিতে অটল থাকেন, তাহলে তার পরিণতিও হতে পারে Read more

আপাতত হচ্ছে না ট্রাম্প-পুতিনের নির্ধারিত বৈঠক
আপাতত হচ্ছে না ট্রাম্প-পুতিনের নির্ধারিত বৈঠক

ইউক্রেনে তাৎক্ষণিক যুদ্ধবিরতি দিতে মস্কো রাজি না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর এসআই জাহাঙ্গীর ক্লোজ 
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর এসআই জাহাঙ্গীর ক্লোজ 

আটক হলেও মামলা হয়নি, 'নষ্ট ইয়াবা'র অজুহাতে উখিয়ায় মাদক কারবারি মুক্ত’ শিরোনামে সময়ের কন্ঠস্বরে প্রকাশিত সংবাদের জেরে ৮ এপিবিএন পুলিশের Read more

সচিবালয় ও যমুনার আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
সচিবালয় ও যমুনার আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন