বিশ্ববিদ্যালয়ের কল্যাণে যেকোনো ইতিবাচক উদ্যোগ বা অগ্রগতি গণমাধ্যম ও লেখনীর মাধ্যমে তুলে ধরা উচিত। শিক্ষাঙ্গনের উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন কিংবা সামাজিক কার্যক্রম—সবকিছুই দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এসব দিক প্রচারের ক্ষেত্রেও দায়িত্বশীলতা প্রয়োজন।সত্য সংবাদ পরিবেশনে সদা প্রস্তুত থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন নোবিপ্রবি উপাচার্য ড.মুহাম্মদ ইসমাইল। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরো বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতার মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমাদের শিক্ষার্থীরা জানতে পারবে বলে আশা প্রকাশ করছি। যারা ক্যাম্পাস সাংবাদিকতা করছেন তারা অন্যদের তুলনায় অনেকগুলো এডিশনাল পয়েন্টে এগিয়ে রয়েছেন বলে আমি মনে করি। পরবর্তী জীবনে যে পেশাতেই যান না কেন, এই যে এক কদম এগিয়ে থাকা সেটাই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের নানা অন্যায়-অসঙ্গতি এবং বৈষম্য তুলে ধরতে হবে এবং একই সঙ্গে নিজের মেধাকে শাণিত করতে হবে। আমি আগত প্রশিক্ষক এবং যারা এর আয়োজক সবাইকে ধন্যবাদ জানাই।শনিবার (২৪ মে) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে (আইকিউএসি) আয়োজিত সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ ২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এসব কথা বলেন।প্রশিক্ষণ কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামের  ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি  মোঃ ইমাম হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ। প্রশিক্ষক হিসেবে ছিলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর চীফ রিপোর্টার জনাব আব্বাস উদ্দিন নয়ন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর স্টাফ করেসপন্ডেন্ট ও চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব জোবায়ের চৌধুরী এবং দৈনিক যুগান্তরের রিপোর্টার ও ঢাকা  বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জনাব মাহাদী হাসান। প্রশিক্ষণে নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিকবৃন্দ অংশ নেয়।পরে সাংবাদিক সমিতির আয়োজনে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় ক্যাম্পাসের সাংবাদিকবৃন্দ এবং অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থী এনামুলসহ ৭ জন আটক
শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থী এনামুলসহ ৭ জন আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ সাতজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে Read more

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের
গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ইসরায়েলের প্রাণঘাতি অভিযানের প্রাথমিক পর্যায়ের ঘোষণার পর অবরুদ্ধ গাজায় স্থায়ী ও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।শনিবার (১৭ Read more

সাম্য হত্যার বিচার দাবিতে ঢাবি শিক্ষার্থীদের আল্টিমেটাম, লংমার্চের হুঁশিয়ারি
সাম্য হত্যার বিচার দাবিতে ঢাবি শিক্ষার্থীদের আল্টিমেটাম, লংমার্চের হুঁশিয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২৫তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ন্যায়বিচার নিশ্চিতে দুইদিনের আল্টিমেটাম দিয়েছে শিক্ষা ও Read more

বরিশালে উপার্জনের পথ খুঁজে পেল চার অসহায় পরিবার
বরিশালে উপার্জনের পথ খুঁজে পেল চার অসহায় পরিবার

বরিশালে উপার্জনের পথ খুঁজে পেল অসহায় চার দরিদ্র পরিবার। স্বেচ্ছাসেবী সংগঠন ইভেন্ট ’৮৪–এর উদ্যোগে এসব পরিবারকে জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় Read more

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে। এর ঠিক আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাঠে Read more

‌‘ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি’
‌‘ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি’

আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব আমরা দেখছি না। ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন