আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ’র আস্থাভাজন বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদীতে শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চারজন নেতা-নেত্রীকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া ও গৌরনদী থানা পুলিশ।আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলামের উপর ২০২২ সালে গৈলা বাজারে বসে হামলা চালানো ও টাকা ছিনতাই ঘটনায় বাদী রাতুলের করা মামলায় আগৈলঝাড়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদারকে শুক্রবার দিবাগত রাতে গ্রেপ্তার করেন আগৈলঝাড়া থানা পুলিশ।অন্যদিকে গৌরনদী উপজেলা বিএনপির নেতা বাচ্চু সরদার ও ফিরোজ হাওলাদারের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় শুক্রবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃতরা হলেন, গৌরনদী পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নিষিদ্ধ সংগঠন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম টিটু, শ্রমিক লীগের গৌরনদী পৌরসভা ৬নং ওয়ার্ডের সভাপতি সোহরাব হোসেন এবং মহিলা লীগের উপজেলা নেত্রী ছবি বেগম।শনিবার (২৪ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। গৌরনদী ও আগৈলঝাড়া থানার ওসি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বলেন গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচনে ২৮ পদের ২৩টিতেই ছাত্রশিবিরের জয়
ডাকসু নির্বাচনে ২৮ পদের ২৩টিতেই ছাত্রশিবিরের জয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয়ী হয়েছেন।বুধবার (১০ Read more

ধোনির ভবিষ্যৎ কোচিংয়ে?
ধোনির ভবিষ্যৎ কোচিংয়ে?

ভারতীয় ক্রিকেটে এ যাবৎকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার অধিনায়কত্বে সম্ভাব্য সব আইসিসি ট্রফি জিতেছে ভারত। এর বাইরে Read more

আজ থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু, চলবে ১০ জুলাই পর্যন্ত
আজ থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু, চলবে ১০ জুলাই পর্যন্ত

সৌদি আরব  থেকে পবিত্র হজ পালন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন হাজিরা। আজ মঙ্গলবার (১০ ‍জুন) শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের Read more

লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত শিক্ষক আটক
লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত শিক্ষক আটক

লক্ষ্মীপুরে শিক্ষকের নির্যাতনে সানিম হোসেন (৭) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমানকে আটক করেছে লক্ষ্মীপুর সদর Read more

গোলাপগঞ্জে শ্রমিকলীগ নেতা গ্রেফতার
গোলাপগঞ্জে শ্রমিকলীগ নেতা গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জে শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ছত্তারকে (৪৮) গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।রোববার (২০ এপ্রিল) রাতে গোলাপগঞ্জ পৌরসভার স্বরসতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন