ভারতীয় টেস্ট ক্রিকেটে পর্দা নামলো রোহিত অধ্যায়ের, শুরু হলো আরেকটি। রোহিত শর্মা ও বিরাট কোহলির বিদায়ে যে শূন্যতা তৈরি হয়েছিল সেই ফাঁকা জায়গা পূরণ করতে ভারতের বোর্ড এবার দায়িত্ব তুলে দিলো তরুণ প্রতিভা শুভমান গিল-এর হাতে। ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে ঘোষিত হলেন এই ২৪ বছর বয়সী ব্যাটার।প্রসঙ্গত, লাল বলের ক্রিকেট থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেয়ার পর প্রথমবার কোনো টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারত।শনিবার (২৪ মে) ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজটির জন্য ১৮ জনের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। কিপার-ব্যাটসম্যান রিশাভ পান্তকে সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে।এই দলের উল্লেখযোগ্য নাম কারুন নায়ার। সাত বছর পর জাতীয় দলে ফিরেছেন ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন সাই সুদার্শান ও আর্শদিপ সিং।ঘোষিত দলশুভমান গিল (অধিনায়ক), রিশাভ পান্ত (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।ইংল্যান্ড সফরের সূচি১ম টেস্ট: ২০ জুন, লিডস২য় টেস্ট: ২ জুলাই, ম্যানচেস্টার৩য় টেস্ট: ১০ জুলাই, লর্ডস৪র্থ টেস্ট: ২৩ জুলাই, ম্যানচেস্টার৫ম টেস্ট: ৩১ জুলাই, দ্য ওভালএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থামল সৌম্য-সাইফ ঝড়
থামল সৌম্য-সাইফ ঝড়

স্বপ্নের মতো ব্যাটিং বোধহয় একেই বলে! মিরপুরের ‘কালো পিচে’ আগের দুই ম্যাচে যেখানে রান খরা দেখা গেছে, সেখানে তৃতীয় ও Read more

জাতিসংঘের অধিবেশন শুরু, আজ ভাষণ দেবেন ট্রাম্প-এরদোয়ান
জাতিসংঘের অধিবেশন শুরু, আজ ভাষণ দেবেন ট্রাম্প-এরদোয়ান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে ৮০তম অধিবেশন শুরু হয়।এ সময় সংস্থাটির Read more

এতিমের টাকা আত্মসাৎ: সমাজসেবা কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা
এতিমের টাকা আত্মসাৎ: সমাজসেবা কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

মাদারীপুরে সরকারি অর্থ ও এতিমখানার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে সমাজসেবা কর্মকর্তাসহ দুই জনের বিরুদ্ধে এক কোটি টাকারও বেশি দুর্নীতির প্রাথমিক Read more

বাংলাদেশের বিজয়কে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে মোদির পোস্ট!
বাংলাদেশের বিজয়কে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে মোদির পোস্ট!

আজ ১৬ ডিসেম্বর, বাঙালি জাতির মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় Read more

ভোলায় ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
ভোলায় ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা

ভোলা শহরের বেসরকারি ক্লিনিক বন্ধন হেলথ্ কেয়ার এন্ড ডায়াবেটিস সেন্টারে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগে লামিয়া নামের এক প্রসূতির মৃত্যুর Read more

নবীনগরে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত মাঞ্জু গ্রেফতার
নবীনগরে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত মাঞ্জু গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার টিএনটি পাড়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে কুখ্যাত ডাকাত মাঞ্জু। রবিবার (০১ জুন) গভীর রাতে গোপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন