পিতা-পুত্র কিংবা পিতা-কন্যার বয়স নিয়ে অঙ্কের ধাঁধা অনেক সময় পরীক্ষার প্রশ্নপত্রে দেখা যায়। তবে এবার সেই ধাঁধা বাস্তব রূপে দেখা দিয়েছে বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। একটি জন্ম নিবন্ধনে দেখা গেছে, বাবার জন্মের আড়াই বছর পর তার মেয়ের জন্ম!জন্ম নিবন্ধনের জাতীয় ওয়েবসাইট (যঃঃঢ়ং://নফৎরং.মড়া.নফ) ঘেঁটে এমন একটি তথ্য উঠে এসেছে যেখানে একজন পিতার জন্মসাল দেওয়া হয়েছে ০৭/০৩/১৯৮২ ইং, আর তার মেয়ের জন্মসাল ০২/০৩/ ১৯৮৫ ইং। বিষয়টি প্রথমে অস্বাভাবিক মনে হলেও সংশ্লিষ্ট ওয়েবসাইটে যাচাই করে এমন তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সংশোধনের মাধ্যমে এই তথ্য ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে। তবে জন্মসাল ঠিক করার পরও যুক্তিসঙ্গত পারিবারিক বয়সের সামঞ্জস্য রক্ষা হয়নি।স্থানীয় সূত্র জানা যায়, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে তারিকুল ইসলাম হলুদ (অফিসের মালি) টাকার বিনিময়ে এসব জন্ম নিবন্ধন সংশোধন করে দেন। অভিযোগ রয়েছে, জন্মতারিখ পরিবর্তন কিংবা সংশোধনের জন্য সেখানে হাজার থেকে লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়। ফলে, বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক এমন অনেক তথ্যই সরকারি ডাটাবেইসে যুক্ত হচ্ছে যা ভবিষ্যতে নাগরিক ও রাষ্ট্রীয় সেবায় বড় ধরণের জটিলতার সৃষ্টি করতে পারে।একজন নাম প্রকাশে অনিচ্ছুক জানান, “অনেক সময় সরকারি চাকরি কিংবা বিদেশ গমনের উদ্দেশ্যে বয়স কমানো বা বাড়ানোর প্রয়োজন পড়ে। আর এই সুযোগ অফিসের ইউএনও অফিসের মাধ্যমে জন্ম নিবন্ধনের তথ্য পাল্টে দেওয়া হয়।”অভিযুক্ত তারিকুল ইসলাম হলুদ (অফিসের মালি) বলেন টাকা নেয়ার বিষয় আমি কিছু জানিান। আমার কাজ কেউ জন্ম নিবন্ধনের সংশোধনের কাগজ নিয়ে আসলে তা জমা রেখে স্যারের কাছে পৌঁছে দেয়া।এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন (ইউএনও) জানান পিতার জন্মের আড়াই বছর পর মেয়ের জন্য এভাবে হওয়ার সুযোগ নেই। আমাকে একটু তথ্যেটা দিন যাচাইকরে দেখি। তবে সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি ডেটাবেইসে তথ্য সংশোধনের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাইয়ের অভাবেই এমন জালিয়াতি বেড়ে যাচ্ছে। এ ধরনের ঘটনায় শুধু প্রশাসনিক দুর্বলতা নয়, নাগরিক তথ্য ব্যবস্থাপনায় গভীর সমস্যা স্পষ্ট হচ্ছে।নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে, দ্রুত এই অনিয়মের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং জাতীয় তথ্যভান্ডারে নির্ভরযোগ্যতা নিশ্চিত করা হোক।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে পিকনিকের নৌকা থেকে পানিতে পড়ে এক স্কুলছাত্র নিখোঁজের ২৪ ঘণ্টা পর নদীতে তার মরদেহ ভেসে উঠেছে। পরিবারের সদস্যরা Read more

ঝিনাইদহে বাবা-ছেলেকে কুপিয়ে জখম
ঝিনাইদহে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া নামক স্থানে বাবা-ছেলেকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৭ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা Read more

লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়ল ফার্নেস অয়েলের দাম
লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়ল ফার্নেস অয়েলের দাম

দেশে ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা Read more

‘১৭ বছর পর শুধু তারেক রহমান নয়, গণতন্ত্র ফেরত আসছে’
‘১৭ বছর পর শুধু তারেক রহমান নয়, গণতন্ত্র ফেরত আসছে’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ১৭ বছর পর শুধুমাত্র তারেক রহমান নয়, বরং গণতন্ত্র ফেরত আসছে বাংলাদেশে, Read more

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল মালয়েশিয়া
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল মালয়েশিয়া

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল মালয়েশিয়ার রাজপথ। রাজধানী কুয়ালালামপুরে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন। Read more

‎মানিকগঞ্জে চাঁদের হাসি হাসপাতালে ভোক্তা অধিদপ্তরের অভিযান
‎মানিকগঞ্জে চাঁদের হাসি হাসপাতালে ভোক্তা অধিদপ্তরের অভিযান

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের  পৌর মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত চাঁদের হাসি হাসপাতালে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ‎‎বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন