সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শনিবার খোলা থাকছে সব সরকারি অফিস। গত শনিবারও এসব অফিস খোলা ছিল। এর আগে গত ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া ঈদের আগে দুই শনিবার অফিস চালু রাখারও সিদ্ধান্ত হয়।নির্বাহী আদেশে দুদিন ছুটির ফলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে সব মিলিয়ে টানা ১০ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের। ছুটি শুরু হবে আগামী ৫ জুন, শেষ হবে ১৪ জুন।উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গত ৭ মে ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।একই সঙ্গে আগামী ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দি ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনসের জনপ্রশাসন মন্ত্রণালয় অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে (শনিবার) ও ২৪ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করা হলো। ছুটিকালীন সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং সাপ্তাহিক ছুটির ওই দুই দিন (১৭ ও ২৪ মে) সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ-ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু Read more

ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১৫ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় Read more

গোয়ালন্দে ঝুঁকিপূর্ণ খেয়া নৌকায় হাজার হাজার মানুষের পারাপার
গোয়ালন্দে ঝুঁকিপূর্ণ খেয়া নৌকায় হাজার হাজার মানুষের পারাপার

রাজবাড়ীর গোয়ালন্দে শাখা পদ্মা নদীর ওপর সেতু নির্মাণ না হওয়ায় ঝুঁকিপূর্ণ খেয়া নৌকায় পারাপারে চরম দুর্ভোগে পড়ছেন হাজার-হাজার মানুষ। দীর্ঘদিন Read more

গৌরনদীতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
গৌরনদীতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের প্রবাসী স্ত্রী (২৫) কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তার উপর হামলা চালিয়েছে এনাম তালুকদার নামে এক Read more

বাঘাইছড়িতে আড়াই হাজার পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ
বাঘাইছড়িতে আড়াই হাজার পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য জনপদের বিভিন্ন জাতিগোষ্ঠীর ২,৫০০ টি পরিবারের মাঝে ৫০ মে.টন খাদ্যশস্য বিতরণ করেছে বিজিবি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র, কৃষি Read more

কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভাওমান গ্রামে পানিতে ডুবে তামিম (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৮ মে) এ হৃদয়বিদারক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন