লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলি বাজারে শহিদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দুই নেতা। বিশেষ অতিথির চেয়ারে বসা আওয়ামী লীগের ওই নেতাদের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে নানা প্রশ্ন দেখা দেয়। এ নিয়ে ফেসবুকে সাধারণ মানুষ ব্যাপক সমালোচনা করছেন। ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরাও।  জানা গেছে, ‘শহিদ জিয়া স্মৃতি সংসদ’র ক্লাবটি উত্তর হামছাদী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ক্লাবটি পরিচালনা করেন। বৃহস্পতিবার (২২ মে) বিকালে মাদক-সন্ত্রাস ও চুরি-ডাকাতি প্রতিরোধে একটি সভার আয়োজন করে ক্লাবটি। অনুষ্ঠানে অর্ধশতাধিক বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরমধ্যে বিশেষ অতিথি হিসাবে ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন ও উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন উত্তর হামছাদী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী ও সদর উপজেলা পশ্চিম যুবদলের সহ-সভাপতি (সাবেক) মাহবুবুল হাসান রতন। ভিডিওতে দেখা যায়, দাড়িয়ে বক্তব্য দিচ্ছে মাহবুবুল হাসান রতন। তার দুইপাশে বসে রয়েছেন আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন ও দেলোয়ার হোসেন। এছাড়া অন্যান্য বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীরা বসে রয়েছেন তাদের সামনে। বক্তব্যে রতন বলেন, মাদক-সন্ত্রাস ও চুরি-ডাকাতি প্রতিরোধে আমরা কঠোর হবো। যারা এসব কাজ করছেন আগে তাদেরকে বুঝাবো এবং অভিভাবকদের বিষয়টি জানাবো। যদি তাতেও সমাধান না হয়, তাহলে পুলিশের হাতে তুলে দিবো। তখন কেউ আমাদের দোষারোপ করতে পারবে না। আমরা মাদক ও চুরি-ডাকাতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবো।বক্তব্যের শেষে সভায় উপস্থিত হওয়ার জন্য শহিদ জিয়া স্মৃতি সংসদ এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান বিএনপি নেতা রতন।  নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় একাধিক বিএনপি নেতা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতার সময় একদিনও ভয়ভীতি ছাড়া রাস্তাঘাটে বের হতে পারিনি। কাফিলাতলি এলাকায় নেতৃত্ব দেওয়াতো দূরের কথা। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগের লোকজন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছে। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে নানা অপতৎপরতা চালাচ্ছে। অথচ বিএনপির কিছু নেতাকর্মী তাদেরকে প্রশ্রয় দিচ্ছে এবং পুর্নবাসনের চেষ্টা  করছে।  আরও বলেন, মাহবুবুল হাসান রতন ব্যক্তিগত স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামী লীগের লোকদের অতিথি করেছিলো। সে শহিদ জিয়া স্মৃতি সংসদ ক্লাবকে কলঙ্কিত করেছে। আগামী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নেতার্মীদের ভোট ভাগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজটি করেছেন। উপজেলা ও জেলা নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করবো রতনকে দলকে বহিস্কার করার।অভিযোগের বিষয়ে ক্লাবের দায়িত্বে থাকা বিএনপি নেতা মাহবুবুল হাসান রতন সময়ের কন্ঠস্বরকে বলেন, আওয়ামী লীগের যারা ভালো লোক আছেন। তাদেরকে বিএনপিতে যোগদান করানোর জন্য কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী বলেছেন। এছাড়া তাদেরকে বিএনপিতে যোগ দিতে আনা হয়নি। দাওয়াত করেছি, মাদক-সন্ত্রাস ও চুরি-ডাকাতি বিরোধী সচেতনামূলক সভায়।উত্তর হামছাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম সময়ের কন্ঠস্বরকে বলেন, আওয়ামী লীগ নেতাদের অনুষ্ঠানে অতিথি করার বিষয়টি শুনেছি। ইতোমধ্যে অভিযুক্ত রতনকে মৌখিক নোটিশ করা হয়েছে। ঘটনার সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান সোহেল সময়ের কন্ঠস্বরকে বলেন, আওয়ামী লীগ নেতাদের অতিথি করে শহিদ জিয়া স্মৃতি সংসদের ব্যানারে অনুষ্ঠান দুঃখজনক। এ ধরণের প্রোগ্রাম করার কোন সুযোগ নেয়। অভিযুক্ত রতনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে ইউনিয়ন বিএনপিকে নির্দেশনা দেওয়া হবে। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দগ্ধদের চিকিৎসা দিতে সন্ধ্যায় ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম
দগ্ধদের চিকিৎসা দিতে সন্ধ্যায় ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় আসছে চীনের ৫ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল Read more

নবীগঞ্জে সিএনজি স্টেশনে ভয়াবহ আগুন, ১২ গাড়ি পুড়ে ছাই
নবীগঞ্জে সিএনজি স্টেশনে ভয়াবহ আগুন, ১২ গাড়ি পুড়ে ছাই

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে অবস্থিত একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এ Read more

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পুঠিয়ায় আগাম ঈদুল ফিতর উদযাপিত
সৌদি আরবের সঙ্গে মিল রেখে পুঠিয়ায় আগাম ঈদুল ফিতর উদযাপিত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় পুঠিয়া Read more

গাজীপুরে ২৫৫০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
গাজীপুরে ২৫৫০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সালমা আক্তার নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে Read more

খালে হাত বাঁধা লাশ, পুলিশের ধারণা পরিকল্পিত হত্যা
খালে হাত বাঁধা লাশ, পুলিশের ধারণা পরিকল্পিত হত্যা

চট্টগ্রাম নগরীর একটি খাল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের দুই হাত বাঁধা অবস্থায় লাশটি পাওয়া গেছে। Read more

১৫ অক্টোবর স্বাক্ষরিত হবে জুলাই সনদ
১৫ অক্টোবর স্বাক্ষরিত হবে জুলাই সনদ

আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন