ময়মনসিংহের গৌরীপুরে একই রাতে দু’বাড়ি থেকে চোরাইকৃত দু’টি সিএনজি জিপিআরএস ট্র্যাকিংয়ের মাধ্যমে উদ্ধার করা হয়েছেএ ঘটনায় বৃহস্পতিবার (২২ মে) দু’জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। পুলিশসূত্রে জানা যায়, গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার মাওহা ইউনিয়নের আহম্মদপুর আলমগীরের বাড়ি থেকে এনামুল হকের একটি সিএনজি, একই রাত ৩টার দিকে আহম্মদপুর বাবুল মিয়ার বাড়ি থেকে আশীষ সরকার রতনের একটি সিএনজি চুরি হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বগুড়া জেলার আদমদীঘী থানার কড়ই (নরশেদপুর) গ্রামের মো. হামিদুর রহমানের পুত্র মো. সাদিক প্রামাণিককে (২৪)  সিএনজিসহ গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ফুলপুর উপজেলার চরকিয়াকান্দা (শাহাপাড়া) গ্রামের মো. গিয়াস উদ্দিনের পুত্র মো. আজাহারুল ইসলামকে (২৮)গ্রেফতার করা হয়। সিএনজি মালিক আশীষ সরকার রতন জানান, তার গাড়িতে জিপিআরএস ট্র্যাকিং যন্ত্র ছিলো। গাড়িটি নান্দাইল থেকে আটারবাড়ির এলাকায় যাচ্ছিলো। নান্দাইল পুলিশকে অবহিত করলে তাৎক্ষনিক গাড়িটি উদ্ধার ও একজনকে গ্রেফতার করে পুলিশ। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুড়ায় রেলস্টেশনে ঢাকামুখী ট্রেনে যাত্রীদের উপচেপড়া ভিড়
ভাঙ্গুড়ায় রেলস্টেশনে ঢাকামুখী ট্রেনে যাত্রীদের উপচেপড়া ভিড়

প্রিয়জনের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে ঢাকা ছেড়েছিলেন লাখো মানুষ। দেখতে দেখতে ঈদের ছুটির বেশ কয়েকদিন শেষ হয়ে গেছে। এখন Read more

বাংলাদেশ-পাকিস্তানসহ ৫০ দেশের তুলনায় বেশি শুল্ক দেবে ভারত
বাংলাদেশ-পাকিস্তানসহ ৫০ দেশের তুলনায় বেশি শুল্ক দেবে ভারত

বাংলাদেশসহ ৭০টি দেশের জন্য নতুন শুল্কহার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দর কষাকষির পর বাংলাদেশের শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে Read more

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ
ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বৈঠক নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতীয় Read more

ঈদের দিনে রাজধানীতে স্বস্ত্বির বৃষ্টি
ঈদের দিনে রাজধানীতে স্বস্ত্বির বৃষ্টি

ঈদুল আজহার দিন রাজধানী ঢাকায় বৃষ্টির দেখা মিলেছে। শনিবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা ছিল। বেলা সোয়া ১২টার দিকে তেজগাঁও, Read more

নীলফামারীতে সিজারের বিল দিতে না পারায় ‘বাচ্চা বিক্রির’ চাপ!
নীলফামারীতে সিজারের বিল দিতে না পারায় ‘বাচ্চা বিক্রির’ চাপ!

নীলফামারীর ডোমার উপজেলার একটি প্রাইভেট ক্লিনিকে সিজারের পর ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় নবজাতক বিক্রি করার জন্য স্বজনদের ওপর Read more

ভারতে বিমান দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
ভারতে বিমান দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (১২ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন