ইউনুস সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু।বৃহস্পতিবার (২২ মে) বিকালে জেলার আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের পুরাতন সোনালি ব্যাংকের সামনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।মোজাম্মেল হোসেন খান মিঠু বলেন, ১৭ বছর ধরে যে লড়াই-সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি, তা এখনো শেষ হয়নি। ফ্যাসিবাদী হাসিনার পতন ঘটলেও দেশে এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। দেশ সংস্কারের নামে বর্তমান ইউনুস সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে। কিন্তু নির্বাচিত সরকার ছাড়া দেশ সংস্কার করা সম্ভব না। এই সরকার জানে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। সেকারণেই তারা এখন বিএনপিকে সহ্য করতে পারছে না।উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. এম এ আজিজের সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এ্যাড. হেমায়েত হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল।সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় অন্যদের মধ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম আহ্বায়ক শেখ সুলতান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হোসেন ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী শেখ প্রমুখ।সভায় বক্তারা আগামী ২৮ মে ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আয়োজিত সমাবেশ সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান। এসময় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের জীবন
লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের জীবন

ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে ৬ মাস আগে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের জীবন ঢালী (২২)। দালালের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের পথে Read more

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।রোববার (২৮ ডিসেম্বর) সুপ্রিমকোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল Read more

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য নারী অনূর্ধ্ব-২০ দল ঘোষণা
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য নারী অনূর্ধ্ব-২০ দল ঘোষণা

বাংলাদেশে আগামী ১১ জুলাই থেকে মাঠে গড়াবে নারীদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ, চলবে ২১ জুলাই পর্যন্ত। ঘরের মাঠে আয়োজিত চার দলের Read more

নিজেকে শাকিব খানের চেয়ে মেধাবী দাবি করলেন জয়
নিজেকে শাকিব খানের চেয়ে মেধাবী দাবি করলেন জয়

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে মাঝেমধ্যেই স্যোশাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য করেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। গতরাতেও এক ফেসবুক Read more

ধামরাইয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বিএনপিকে  গতিশীল এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে ধামরাইয়ে মতবিনিময় সভা করেছেন ঢাকা Read more

স্বাতন্ত্র্য রক্ষার দাবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আন্দোলন
স্বাতন্ত্র্য রক্ষার দাবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আন্দোলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিভাগের সঙ্গে লোক প্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন