জুলাই ঐক্য বিনষ্টকারী এবং উপদেষ্টা পরিষদে ভারতীয় দোসরদের অপসারণ ও জুলাই ঘোষণাপত্র ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জুলাই ঐক্য।বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান প্লাটফর্মের সংগঠকরা।বিক্ষোভ সমাবেশে প্লাটফর্মের অন্যতম সংগঠক আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, এ জুলাইয়ের রক্তের ওপর দিয়ে যারা ক্ষমতায় বসেছিল তারা বিভিন্ন ইস্যুতে দৃশ্যমান কোনো কাজ করেনি। জুলাইয়ের সৈনিকদের বিপদে ঠেলে দিয়ে তোমরা ক্ষমতা ক্ষমতা করো।ড. ইউনূসের উদ্দেশে তিনি বলেন, আমরা আপনার ওপর আস্থা রাখতে চাই। আপনার আশেপাশে যারা জুলাইয়ের গাদ্দার আছে তাদেরকে অপসারণ করুন।মিনহাজ বলেন, খুনি হাসিনাকে যেভাবে আমরা একতাবদ্ধ হয়ে ভারতে পালাতে বাধ্য করেছি সেভাবে জুলাইয়ের রক্তের সঙ্গে যারা গাদ্দারি করবে তাদেরকেও আমরা পালাতে বাধ্য করব।উপদেষ্টা মাহফুজের উদ্দেশে তিনি আরও বলেন, মাহফুজ তুমি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করেছো। দেশের প্রশ্নে কেউ কাল হয়ে দাঁড়ালে আমরা সহ্য করব না।প্লাটফর্মের মুখপাত্র ইসরাফিল ফরাজী বলেন, আজকে জুলাই যোদ্ধারা মাঠে আছে, এখনও ঘরে ফিরে যায় নাই। যতক্ষণ পর্যন্ত জুলাইয়ের গাদ্দারদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত জুলাইয়ের যোদ্ধারা ঘরে ফিরবে না। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। ঘোষণা দিয়ে সসম্মানে আমাদের সঙ্গে থাকুন।জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, আমরা বুক ভরা আশা নিয়ে এ অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম। এ সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা। কিন্তু তারা সেটি না করে নির্বাচন নির্বাচন করছে।তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদে কোনো ধরনের ভারতীয় দোসরদের জায়গা হবে না। কতিপয় জুলাই ব্যবসায়ীরা আমাদের ঐক্যকে নষ্ট করেছে। উপদেষ্টা পরিষদে যারা ভারতীয় আধিপত্যবাদের অ্যাজেন্ডা বাস্তবায়ন করছেন তাদেরকে অতিসত্বর সরাতে হবে।তিন দাবি জানিয়ে মুসাদ্দিক বলেন, সকল জায়গা থেকে ভারতীয় আধিপত্যবাদীদের অপসারণ করতে হবে; দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে; এবং প্রশাসন, গণমাধ্যমে যেসব আওয়ামী লীগের দোসর আছে তাদেরকে অতি দ্রুত অপসারণ করতে হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরের সংসদীয় ৫ আসনে ৭০ জন মনোনয়ন সংগ্রহ, জমা দিয়েছেন ৪৬ প্রার্থী
চাঁদপুরের সংসদীয় ৫ আসনে ৭০ জন মনোনয়ন সংগ্রহ, জমা দিয়েছেন ৪৬ প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল কার্যক্রম শেষ হয়েছে। নির্বাচন অফিস Read more

যুক্তরাজ্যে ব্রিস্টল জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি
যুক্তরাজ্যে ব্রিস্টল জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি

যুক্তরাজ্যের ব্রিস্টল জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি হয়েছে। চুরি হওয়া এসব শিল্পকর্মগুলো যুক্তরাজ্যের রাজপরিবার, ব্রিটিশ সাম্রাজ্য এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর Read more

পত্রিকা: ‘দুদকের মামলার শীর্ষে সরকারি কর্মচারীরা’
পত্রিকা: ‘দুদকের মামলার শীর্ষে সরকারি কর্মচারীরা’

রোববার প্রকাশিত পত্রিকাগুলোয় নির্বাচন ঘিরে খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে রোহিঙ্গা অনুপ্রবেশ, বিএনপিতে শুদ্ধি অভিযান, পিআর পদ্ধতির চাপ, জামায়াত ও ইসলামী Read more

কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩
কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নারীসহ ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার করগাঁও ইউনিয়নের ফোক্কারপাড়া গ্রামে। Read more

১ জুন: নামাজের সময়সূচি
১ জুন: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

‘একা’ হয়ে গেলেন খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা
‘একা’ হয়ে গেলেন খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু দেশের রাজনীতিতেই নয়, ব্যক্তিগত জীবনে রেখেছে গভীর শূন্যতা। সেই শূন্যতার সবচেয়ে নীরব সাক্ষী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন