মেয়র হিসেবে ইশরাক হোসেনকে পশথ পড়ানোর ইস্যুতে উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২২ মে) ডিএসসিসির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট হাইকোর্ট খারিজ করে দেয়ার পর থাইল্যান্ডের ব্যাংককে টেলিফোনে গণমাধ্যমের কাছে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান রেখে তিনি বলেন, আমি আশা করব যে, মন্ত্রণালয়ে আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করবেন এবং পরিস্থিতিকে সহজ করে তোলার চেষ্টা করবেন।ইশরাক হোসেনের শপথ নেয়ার ইস্যুতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়া নেতাকর্মীদেরকে সড়ক অবরোধ করে না রাখতে আহ্বানও জানিয়েছেন বিএনপি মহাসচিব।প্রসঙ্গত, গত ১৪ মে চোখের অস্ত্রোপচারের জন্য বিএনপি মহাসচিব ব্যাংকক যান। পরদিন ব্যাংকক রুটনিন আই হসপিটালে তার বাম চোখে সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে নিখোঁজের ৩১ ঘণ্টা পর কিশোরীর লাশ উদ্ধার
বাউফলে নিখোঁজের ৩১ ঘণ্টা পর কিশোরীর লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের ৩১ ঘণ্টা পর উর্মি আক্তার (১৪) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে Read more

কুড়িগ্রাম জেলা খাদ্য গুদাম থেকে উধাও ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ টন চাল!
কুড়িগ্রাম জেলা খাদ্য গুদাম থেকে উধাও ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ টন চাল!

কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় গরমিল পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রবিবার (১১ জানুয়ারি) জেলা Read more

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ২০
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ২০

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারী Read more

চলমান আন্দোলন নিয়ে যা বললেন বাকৃবি উপাচার্য
চলমান আন্দোলন নিয়ে যা বললেন বাকৃবি উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) টানা এক মাস যাবৎ কম্বাইন্ড (বিএসসি ইন ভেট ও এএইচ) ডিগ্রির দাবিতে আন্দোলন করছেন পশুপালন ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন