পিছিয়ে পড়ার পর প্রাণপণ চেষ্টা করে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। সুযোগও পেল তারা অনেক, কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে পারল না। গোললাইন থেকে অবিশ্বাস্য এক ক্লিয়ার করলেন ডিফেন্ডার। গোলরক্ষক করলেন দুর্দান্ত কয়েকটি সেভ। একমাত্র গোল আগলে রেখে ইউরোপা লিগ জয়ের উল্লাসে মেতে উঠল টটেনহ্যাম হটস্পার।বিলবাওয়ের সান মামেসে বুধবার রাতে ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ‘অল ইংলিশ’ ফাইনালে ১-০ গোলে জিতেছে টটেনহ্যাম।প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ১৬ ও ১৭ নম্বর দলের লড়াইয়ে প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ব্রেনান জনসন।১৭ বছরের শিরোপা খরা কাটানোর পাশাপাশি ৪১ বছর পর কোনো ইউরোপিয়ান ট্রফি জিতল টটেনহ্যাম। একই সঙ্গে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলাও নিশ্চিত করল এনজ পোস্টেকোগ্লুর দল।এই সাফল্যের আগে টটেনহ্যাম সবশেষ কোনো শিরোপা জিতেছিল ২০০৭-০৮ মৌসুমে, লিগ কাপ। আর সবশেষ ইউরোপিয়ান ট্রফি জিতেছিল ইউরোপা লিগেই, ১৯৮৩-৮৪ মৌসুমে। তখন অবশ্য প্রতিযোগিতাটির নাম ছিল উয়েফা কাপ।এবার প্রিমিয়ার লিগে ভালো করতে না পারলেও, ইউরোপা লিগে শুরু থেকে ভীষণ ধারাবাহিক ছিল ইউনাইটেড। গোটা আসরে অপরাজিত থেকে তারা পা রেখেছিল ফাইনালে। কিন্তু এখানে আর পারল না হুবেন আমুরির দল। শিরোপাহীন মৌসুমও তাদের নিশ্চিত হয়ে গেল। আগামী মৌসুমে তাদের দেখা যাবে না কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায়।শিরোপা লড়াইয়ে শুরু থেকে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও, পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না কেউ। কোনো গোলরক্ষককেও দিতে হচ্ছিল না সত্যিকারের পরীক্ষা।প্রথমার্ধের নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে সৌভাগ্যের ছোঁয়ায় এগিয়ে যায় টটেনহ্যাম। বাঁ দিক থেকে পাপে সারের ক্রসে ছয় গজ বক্সে ব্রেনান জনসনের পা ছুঁয়ে বল ইউনাইটেড ডিফেন্ডার লুক শর গায়ে লেগে যখন জালের দিকে যাচ্ছিল, দূরের পোস্টে আরেকবার পা ছুঁয়ে জালে পাঠান জনসন। ঝাঁপিয়ে পড়েও দলকে বাঁচাতে পারেননি গোলরক্ষক আন্দ্রে ওনানা।৫৮তম মিনিটে ভালো একটি সুযোগ পায় ইউনাইটেড। ব্রুনো ফের্নান্দেসের ক্রসে লেনি ইয়োরোর প্রচেষ্টা ঠেকিয়ে দেন টটেনহ্যাম গোলরক্ষক গুইলেলমো ভিকারিও। পাঁচ মিনিট পর টটেনহ্যামের ডমিনিক সোলাঙ্কি ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি।৬৮তম মিনিটে ইউনাইটেড গোল পেয়েই যাচ্ছিল প্রায়। মাঝমাঠ থেকে ফের্নান্দেসের ফ্রি-কিক এগিয়ে এসে ক্লিয়ারের চেষ্টায় পারেননি গোলরক্ষক, গাসমুস হয়লুনের হেড জড়াতে যাচ্ছিল জালে, কিন্তু গোললাইনে অনেকটা লাফিয়ে অবিশ্বাস্যভাবে পা দিয়ে বল ক্লিয়ার করেন ডিফেন্ডার মিকি ফন দে ফেন।৭২তম মিনিটে সতীর্থের ক্রসে বক্সে হেড লক্ষ্যে রাখতে পারেননি ফের্নান্দেস। দুই মিনিট পর আলেহান্দ্রো গার্নাচোর নিচু শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন ভিকারিও। যোগ করা সময়ের সপ্তম মিনিটে লুক শর হেডও ঠেকিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে অরক্ষিত রেলগেটে ট্রেনের সঙ্গে সিএনজির ধাক্কা, আহত ৩
কিশোরগঞ্জে অরক্ষিত রেলগেটে ট্রেনের সঙ্গে সিএনজির ধাক্কা, আহত ৩

কিশোরগঞ্জ স্টেশনের অদূরে যশোদল বীজ গুদাম সংলগ্ন অরক্ষিত রেলগেটে ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কা লেগে চালকসহ তিনজন আহত হয়েছে। দুর্ঘটনার Read more

কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব: ইরানের প্রেসিডেন্ট
কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব: ইরানের প্রেসিডেন্ট

ইরানি সরকারের প্রতিটি সেক্টরকে ‘ইরানের জন্য কাজ করার’ নির্দেশ দিয়েছেন দেশটির প্রেডিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক Read more

ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে: আয়াতুল্লাহ খামেনি
ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে: আয়াতুল্লাহ খামেনি

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ভাষণের শুরুতেই তিনি হুমকি Read more

তরুণ-তরুণীকে হেনস্থা, অনলাইন গ্রুপের ১০ সদস্য পুলিশ হেফাজতে
তরুণ-তরুণীকে হেনস্থা, অনলাইন গ্রুপের ১০ সদস্য পুলিশ হেফাজতে

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে তরুণ-তরুণীর ওপর চড়াও হয়ে তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে হেনস্তাকারী অনলাইন গ্রুপের দশজন Read more

নাটোরে রেললাইন ভাঙা, বস্তা গুঁজে ধীরগতিতে চলছে ট্রেন
নাটোরে রেললাইন ভাঙা, বস্তা গুঁজে ধীরগতিতে চলছে ট্রেন

নাটোরের লোকমানপুর স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন ভেঙে যাওয়ায় ভাঙা লাইনে পাটের বস্তা গুঁজে ধীরগতিতে ট্রেন চলাচল করছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে Read more

বন বিভাগের মদদে পুরনো দরপত্রে নতুন গাছ পাচারের অভিযোগ
বন বিভাগের মদদে পুরনো দরপত্রে নতুন গাছ পাচারের অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জ রেঞ্জ কার্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে দরপত্র ছাড়াই সরকারি গাছের লগ বাইরে বিক্রির অভিযোগ উঠেছে। অফিস বন্ধের দিনে কেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন